৬/২. অধ্যায়ঃ
মিনায় সলাত ক্বস্র করা
সহিহ মুসলিম : ১৪৮১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৮১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِمِنًى رَكْعَتَيْنِ فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ .
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান মিনাতে অবস্থানকালে আমাদের সাথে নিয়ে ফরজ সালাত চার রাকাত আদায় করলেন। বিষয়টি আবদুল্লাহ ইবন মাসউদকে অবহিত করা হলে তিনি ''ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'' পড়লেন। পরে তিনি বললেনঃ আমি মিনাতে অবস্থানকালে রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দুই রাকাত সালাত আদায় করেছি। আবু বকর সিদ্দীক (রাঃ)-এর সাথেও দুই রাকাত সালাত আদায় করেছি। আমি মিনাতে অবস্থানকালে উমর ইবন খাত্তাব (রাঃ)-এর সাথেও দুই রাকাত সালাত আদায় করেছি। চার রাকাতের পরিবর্তে দুই রাকাত সালাতই যদি আমার জন্য মাকবূল হত তাহলে কতই না ভাল হত।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৬৬, ইসলামীক সেন্টারঃ ১৪৭৫
