৬/২. অধ্যায়ঃ
মিনায় সলাত ক্বস্র করা
মিনায় কসর সালাত ও ইবন উমর (রাঃ)-এর সতর্ক আমল
সহিহ মুসলিম : ১৪৭৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৭৯
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ حَفْصَ بْنَ عَاصِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى صَلاَةَ الْمُسَافِرِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ثَمَانِيَ سِنِينَ أَوْ قَالَ سِتَّ سِنِينَ . قَالَ حَفْصٌ وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي بِمِنًى رَكْعَتَيْنِ ثُمَّ يَأْتِي فِرَاشَهُ . فَقُلْتُ أَىْ عَمِّ لَوْ صَلَّيْتَ بَعْدَهَا رَكْعَتَيْنِ . قَالَ لَوْ فَعَلْتُ لأَتْمَمْتُ الصَّلاَةَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হজ্জের সময় মিনাতে অবস্থানকালে মুসাফিরের ন্যায় দুই রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর আবু বকর, উমর এবং উসমানও তাঁদের খিলাফতকালে আট বছর অথবা (বর্ণনাকারীর সন্দেহে) ছয় বছর যাবৎ তাই করেছেন। হাফস বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনু উমর মিনাতে অবস্থানকালে সালাত দুই রাকাত আদায় করতেন এবং পরে তাঁর বিছানায় চলে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি আরও দুই রাকাত সালাত আদায় করলে ভাল হতো। তিনি বললেনঃ আমার যদি এরূপ করতে হতো তাহলে আমি ফরজ সালাত পূর্ণাঙ্গ করে (চার রাকাত) আদায় করতাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৬৪,ইসলামীক সেন্টারঃ ১৪৭৩
সহিহ মুসলিম হাদিস ১৪৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) হজ্জের সময় মিনায় মুসাফিরের মতো দুই রাকাত সালাত আদায় করেছেন। এরপর আবু বকর (রাঃ), উমর (রাঃ) এবং উসমান (রাঃ) তাঁদের খিলাফতের একটি সময় পর্যন্ত একইভাবে করেছেন—বর্ণনাকারীর সন্দেহ অনুযায়ী আট বছর বা ছয় বছর। হাফস বলেন, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) মিনায় দুই রাকাত সালাত আদায় করে বিছানায় চলে আসতেন। তাঁকে বলা হয়, আরও দুই রাকাত পড়লে ভালো হতো। তিনি জবাব দেন, যদি তিনি তা করতেন, তাহলে ফরজ সালাতই পূর্ণ চার রাকাত করতেন। এই বর্ণনায় কসর সালাতের প্রতি ইবন উমর (রাঃ)-এর স্পষ্ট অবস্থান দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মিনায় নবী (صلى الله عليه وسلم) মুসাফিরের মতো দুই রাকাত সালাত আদায় করেছেন।
- ইবন উমর (রাঃ) কসর সালাতের পর অতিরিক্ত দুই রাকাত যোগ করেননি।
- বর্ণনাকারীর সন্দেহ থাকলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
