৫/৫৫. অধ্যায়ঃ

যে সলাত আদায় করা সম্ভব হয়নি এবং তা করার (সম্পাদনের) ব্যাপারে তাড়াতাড়ি করা মুস্তাহাব

সফরে ঘুমিয়ে সালাত ছুটে গেলে কী করতে হবে

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৫০

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ الأَعْرَابِيُّ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَسَرَيْنَا لَيْلَةً حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قُبَيْلَ الصُّبْحِ وَقَعْنَا تِلْكَ الْوَقْعَةَ الَّتِي لاَ وَقْعَةَ عِنْدَ الْمُسَافِرِ أَحْلَى مِنْهَا فَمَا أَيْقَظَنَا إِلاَّ حَرُّ الشَّمْسِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ سَلْمِ بْنِ زَرِيرٍ وَزَادَ وَنَقَصَ ‏.‏ وَقَالَ فِي الْحَدِيثِ فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ أَجْوَفَ جَلِيدًا فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِشِدَّةِ صَوْتِهِ بِالتَّكْبِيرِ فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ ضَيْرَ ارْتَحِلُوا ‏"‏ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ ‏

ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ

কোন এক সফরে আমরা রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমরা রাতের বেলা পথ চললাম। রাতের শেষভাগে ভোরের অল্প কিছু পূর্বে আমরা এমনভাবে পড়লাম (অর্থাৎ ক্লান্তিতে শরীর এলিয়ে দিলাম) যার চেয়ে অন্য কোন পড়াই কোন মুসাফিরের কাছে অধিক পছন্দনীয় বা সুখকর নয়। একমাত্র সূর্যতাপে আমরা জেগে উঠলাম। এতটুকু বর্ণনা করার পর তিনি হাদীসটি সালাম ইবনু যারীর বর্ণিত হাদিসের অনুরূপ করে বর্ণনা করলেন। এ বর্ণনাতে তিনি হ্রাস-বৃদ্ধিও করলেন। হাদীসটিতে তিনি উল্লেখ করেছেন, ‘উমর ইবনু খাত্তাব জেগে উঠে যখন লোকদের অবস্থা দেখলেন তখন উচ্চঃস্বরে তাকবীর শুরু করলেন। উমর ছিলেন উঁচু কণ্ঠস্বরের লোক। তাঁর গুরুগম্ভীর শব্দে রাসুলুল্লাহ (ﷺ) জেগে উঠলেন। তিনি জেগে উঠলে লোকজন তাঁর কাছে তাদের অবস্থা জানিয়ে অভিযোগ করলে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, “এতে কোন ক্ষতি নেই, তোমরা এখান থেকে যাত্রা করো।” এরপর তিনি হাদীসটি বর্ণনা করলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৩৫,  ইসলামীক সেন্টারঃ ১৪৪৪

সহীহ মুসলিম হাদিস ১৪৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসটি আগের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা। সাহাবিরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে সফরে ছিলেন। রাতের শেষভাগে, ফজরের আগে, তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। সূর্যের তাপে তাদের ঘুম ভাঙে। উমর (রাঃ) জেগে উঠে লোকদের অবস্থা দেখে উচ্চস্বরে তাকবীর বলতে থাকেন। তাঁর আওয়াজে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জেগে ওঠেন। লোকেরা তাদের অবস্থা জানালে নবী (صلى الله عليه وسلم) বলেন, এতে কোনো ক্ষতি নেই; তোমরা এখান থেকে যাত্রা করো। এই হাদিসে ঘুমিয়ে সালাত ছুটে যাওয়া নিয়ে ভয় বা হতাশার বদলে নববী নির্দেশনা দেখা যায়। একই সঙ্গে সফরে সালাত, ঘুম, তাকবীর এবং সঠিক সময়ে করণীয় বিষয়টি সহজভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়া মানুষের স্বাভাবিক দুর্বলতা।
  • ঘুম থেকে জাগার পর নববী নির্দেশনা মেনে সালাত আদায় করতে হয়।
  • উমর (রাঃ)-এর তাকবীরের মাধ্যমে নবী (صلى الله عليه وسلم) জেগে ওঠেন।
  • এ ধরনের অবস্থায় অযথা আতঙ্ক নয়, সঠিক কাজ করাই দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন