৫/৫৪. অধ্যায়ঃ
যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব
সহিহ মুসলিম : ১৪৪৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৪৩
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ الْمِصْرِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ اللَّيْثِ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ الْغِفَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةٍ " اللَّهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ وَرِعْلاً وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ " .
খুফাফ ইবনু ঈমা আল গিফারী (রহঃ) হতে বর্ণিতঃ
কোন এক সালাতে রসূলুল্লাহ (ﷺ) এ বলে বদ-দোয়া করলেনঃ “হে আল্লাহ! তুমি বনী লিহিয়ান, রি'ল, যাকওয়ান ও উসাইয়া গোত্রসমূহের ওপর লানাত বর্ষণ করো। তারা আল্লাহ ও তাঁর রসূলের নাফরমানী করেছে। আর গিফার গোত্রকে আল্লাহ তা'আলা ক্ষমা করুন এবং আসলাম গোত্রকে নিরাপদ রাখুন।”
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪২৮, ইসলামীক সেন্টারঃ ১৪৩৮
