৫/৫২. অধ্যায়ঃ
ফাজরের সলাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত
সহিহ মুসলিম : ১৪১১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪১১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ .
সিমাক ইবনু হার্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন সামুরাহ্-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসতেন? জবাবে তিনি বললেন: হ্যাঁ, অনেক দিন বসেছি। রসূলুল্লাহ (ﷺ) মসজিদের যে জায়গায় ফজরের সালাত (অথবা বলেছেন ভোরের সালাত) আদায় করতেন, সূর্য উদিত না হওয়া পর্যন্ত তিনি সেখানে থেকে উঠতেন না। সূর্য উদিত হওয়ার পর তিনি সেখান থেকে উঠতেন। লোকজন তখন জাহিলিয়াত যুগের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করত। এসব ঘটনা আলোচনা করতে গিয়ে লোকজন হাসত আর তা দেখে রসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৯৭, ইসলামীক সেন্টারঃ ১৪০৯
