৫/৫০. অধ্যায়ঃ
মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত
সহিহ মুসলিম : ১৪০৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪০৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، قَالَ حَدَّثَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَلَتِ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمْ " إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ " . قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ . فَقَالَ " يَا بَنِي سَلِمَةَ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হলে বানু সালামা গোত্র সেখানে এসে বসতি স্থাপন করতে মনস্থ করল। বিষয়টি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছালে তিনি তাদের (বানু সালামা গোত্রের লোকদের) উদ্দেশে বললেন: “আমি জানতে পেরেছি যে, তোমরা মসজিদের কাছে চলে আসতে চাও।” তারা বলল, “হে আল্লাহর রসূল! আমরা তাই মনস্থ করেছি।” এ কথা শুনে তিনি (ﷺ) বললেন: “হে বানু সালামা গোত্রের লোকেরা! তোমরা তোমাদের ঐ বাড়িতেই থাকো। কারণ তোমাদের সালাতের জন্য মসজিদে আসার প্রতিটি পদক্ষেপ লিপিবদ্ধ করা হয়।”
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৯১, ইসলামীক সেন্টারঃ ১৪০৩
