১/৪. অধ্যায়ঃ
যে ঈমানের বদৌলত জান্নাতে পাওয়া যাবে এবং যে ব্যক্তি (আল্লাহর) নির্দেশকে আঁকড়ে ধরবে সে জান্নাতে প্রবেশ করবে
জান্নাতে পৌঁছানোর আমল: আত্মীয়তার সম্পর্কসহ ফরজ দায়িত্ব
সহীহ মুসলিম : ১৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ . قَالَ " تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاَةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رَحِمِكَ " فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ " . وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ " إِنْ تَمَسَّكَ بِهِ "
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর খিদমতে হাজির হয়ে আরয করলো, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী (ﷺ) বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে যে আমলের নির্দেশ দেয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে। আর আবু শাইবার বর্ণনায় إِنْ تَمَسَّكَ بِمَا এর স্থলে إِنْ تَمَسَّكَ بِهِ রয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪,ইসলামীক সেন্টারঃ ১৪
সহীহ মুসলিম হাদিস ১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এমন একটি আমলের কথা জানতে চান, যা তাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। উত্তরে নবী (صلى الله عليه وسلم) কয়েকটি কাজ বলেন: আল্লাহর ইবাদত করা, তাঁর সাথে কোনো কিছু শরিক না করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। লোকটি চলে গেলে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়ভাবে পালন করলে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে মূল কথা হলো, শুধু জানা নয়—নির্দেশিত আমল ধরে রাখা জরুরি। হাদিসটি তাওহীদ, সালাত, যাকাত ও আত্মীয়তার সম্পর্ককে জান্নাতের পথে গুরুত্বপূর্ণ আমল হিসেবে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতের পথে তাওহীদ ও শিরক বর্জন মূল ভিত্তি।
- সালাত কায়েম ও যাকাত দেওয়া নির্দেশিত আমল।
- আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঈমানি জীবনের অংশ।
- নির্দেশিত আমল দৃঢ়ভাবে পালন করা প্রয়োজন।
