৫/৪৭. অধ্যায়ঃ
কোন ওযরবশতঃ জামা’আতে শারীক না হওয়া
সহিহ মুসলিম : ১৩৮৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩৮৪
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ إِنِّي لأَعْقِلُ مَجَّةً مَجَّهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ دَلْوٍ فِي دَارِنَا . قَالَ مَحْمُودٌ فَحَدَّثَنِي عِتْبَانُ بْنُ مَالِكٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَصَرِي قَدْ سَاءَ . وَسَاقَ الْحَدِيثَ إِلَى قَوْلِهِ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ وَحَبَسْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَشِيشَةٍ صَنَعْنَاهَا لَهُ . وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ مِنْ زِيَادَةِ يُونُسَ وَمَعْمَرٍ .
মাহমূদ ইবনুর রাবী (রহঃ) হতে বর্ণিতঃ
মাহমুদ ইবনুর রাবী' (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) আমাদের বাড়িতে একটি বালতি থেকে পানি নিয়ে যে কুলি করেছিলেন, তা এখনো আমার মনে আছে। ইতবান ইবন মালিক (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন। আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। তিনি এভাবে হাদীসটি বর্ণনা করে, “তিনি আমাদের সাথে নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। আর আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর জন্য পাকানো জাশীশা নামক খাবার খেতে তাঁকে ঠেকিয়ে রাখলাম” পর্যন্ত উল্লেখ করলেন। তবে এরপর ইউনুস ও মা'মার বর্ণিত অতিরিক্ত কথাটুকু তিনি উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৭১, ইসলামীক সেন্টারঃ ১৩৮৩
