৫/৪১. অধ্যায়ঃ

নির্ধারিত সময় থেকে বিলম্বে সলাত আদায় করা মাকরূহ আর ইমাম বিলম্ব করলে মুক্তাদী কি করবে?

আগে সালাত পড়লেও জামাত পেলে কী করবেন

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩৫৫

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، قَالَ أَخَّرَ ابْنُ زِيَادٍ الصَّلاَةَ فَجَاءَنِي عَبْدُ اللَّهِ بْنُ الصَّامِتِ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ فَذَكَرْتُ لَهُ صَنِيعَ ابْنِ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتِهِ وَضَرَبَ فَخِذِي وَقَالَ إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ ‏ "‏ صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكَتْكَ الصَّلاَةُ مَعَهُمْ فَصَلِّ وَلاَ تَقُلْ إِنِّي قَدْ صَلَّيْتُ فَلاَ أُصَلِّي ‏"‏ ‏.

আবুল ‘আলিয়াহ্ আল বাররা (রহঃ) হতে বর্ণিতঃ

(একদিন) আবদুল্লাহ ইবনু জিয়াদ সালাত আদায় করতে দেরি করল। এরপরই আবদুল্লাহ ইবনু সামিত আমার কাছে আসলেন। আমি তাকে একখানা চেয়ার পেতে দিলে তিনি বসলেন। তখন আমি তার কাছে আবদুল্লাহ ইবনু জিয়াদ এর কৃতকর্মের কথা উল্লেখ করলাম। তখন তিনি ঠোঁট কামড়ে সজোরে আমার উরুর উপর হাত মেরে বললেন - আমিও এ ব্যাপারে আবু যার (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম, তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে। আর আমি যেভাবে তোমার উরুর উপর সজোরে হাত মারলাম তেমনি তিনিও আমার উরুর উপর হাত মেরে বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে ঠিক তেমনি আমিও রসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। আর আমি যেমন তোমার উরুর উপর সজোরে আঘাত করলাম ঠিক তেমনি তিনিও আমার উরুর উপর হাত মেরে বললেনঃ তুমি সময় মতো (প্রথম ওয়াক্তে) সালাত আদায় করে নিবে। তবে সবার সাথে জামা’আতে যদি সালাত আদায় করার সুযোগ হয় তাহলে তাদের সাথেও সালাত আদায় করে নিবে - এক্ষেত্রে বলবে না যে, আমি সালাত আদায় করে নিয়েছি তাই এখন আমি সালাত আদায় করব না।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৪২, ইসলামীক সেন্টারঃ ১৩৫৪

সহীহ মুসলিম হাদিস ১৩৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু জিয়াদের সালাত দেরি করার ঘটনা উল্লেখ হয়েছে। আবদুল্লাহ ইবনুস সামিতকে বিষয়টি বলা হলে তিনি আবু যার (রাঃ)-এর কাছে পাওয়া শিক্ষা স্মরণ করান। আবু যার (রাঃ) একই বিষয়ে রসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেছিলেন। নবীজি صلى الله عليه وسلم তাকে বলেন, সময়মতো সালাত আদায় করে নেবে। এরপর যদি তাদের সঙ্গে জামাতে সালাত পাও, তাহলে তাদের সঙ্গেও সালাত পড়বে। এ ক্ষেত্রে বলা যাবে না, আমি তো সালাত আদায় করেছি, তাই আর পড়ব না। এই হাদিস সময়মতো সালাত, জামাতের গুরুত্ব এবং মুসলিমদের সঙ্গে মিল রেখে চলার শিক্ষা দেয়। এখানে নিজের ফরজ সালাত রক্ষা এবং পরে জামাতে অংশ নেওয়া—দুটিই একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সময়মতো সালাত আদায় করে নিজের ফরজ নামাজ রক্ষা করতে হবে।
  • পরে জামাত পেলে ‘আমি পড়েছি’ বলে অকারণে বিরত থাকা ঠিক নয়।
  • জামাতের সঙ্গে সালাত আদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • সাহাবিরা সালাতের সময় নিয়ে নবীজির নির্দেশনা অনুসরণ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন