৫/৩৪. অধ্যায়ঃ

‘আসরের সলাত আগে আগে আদায় করা মুস্তাহাব

সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৯৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِي الْعَوَالِيَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏.‏ وَلَمْ يَذْكُرْ قُتَيْبَةُ فَيَأْتِي الْعَوَالِيَ ‏.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) যে সময় সালাত আদায় করতেন সূর্য তখনও আকাশের অনেক উপরে অবস্থান করত এবং তখনও তার তেজ বিদ্যমান থাকত। সালাত শেষে যার দরকার পড়ত সে মদীনার আওয়ালী বা শহরতলীর দিকে চলে যেত এবং সেখানে পৌঁছার পরেও সূর্য আকাশের বেশ উপরে থাকত। তবে বর্ণনাকারী কুতাইবা তার বর্ণনায় “সে আওয়ালী বা শহরতলীর দিকে চলে যেত” কথাটা উল্লেখ করেননি।

ইসলামী ফাউন্ডেশনঃ ১২৮২, ইসলামীক সেন্টারঃ ১২৯৫[১] ‘আওয়ালী মাদীনাহ্ নগরীর চতুস্পার্শ্বস্থ গ্রামসমূহ যেগুলো মাদীনার ২/৩ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত সীমানায় অবস্থিত। (শারহে মুসলিম- ১ম খন্ড ২২৫ পৃষ্ঠা) ]

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন