৫/৩০. অধ্যায়ঃ

যে ব্যাক্তি সলাতের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত সলাত পেয়েছে

ফজর ও আসরের ওয়াক্তে এক রাকাত পাওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৬১

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ، حَدَّثُوهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ ‏"

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূর্যোদয়ের পূর্বে কেউ যদি ফজরের এক রাকাত সালাত আদায় করতে পারে তাহলে সে ফজরের সালাত আদায় করল। আর তেমনি যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকাত সালাত আদায় করতে পারল সে যেন ঠিক ওয়াক্তেই আসরের সালাত আদায় করল।

[১৬] হাদীসের মর্ম হ’ল-প্রথমতঃ কোন কাফির মুসলিম হয়ে, পাগল বা অজ্ঞান ব্যক্তি সুস্থতা লাভ করে, নাবালক-সাবালক হয়ে এবং হায়য বা নিফাসগ্রস্ত মহিলা পবিত্র হয়ে সে সময় চলমান ওয়াক্তের এক রাক’আত পেলেও তার উপর ঐ ওয়াক্তের সলাত অপরিহার্য হবে। সে তা আদায় করবে এবং তাতে সে পূর্ণ সাওয়াবপ্রাপ্ত হবে। দ্বিতীয়তঃ অবহেলা না করে নিতান্ত অপারগ হয়ে কদাচ কোন ওয়াক্তের শেষ সময়ে কেউ এ ওয়াক্তের এক রাক’আত পেলেও ওয়াক্ত পাওয়া বলে গণ্য হবে। তাতে সে সলাতেরই সাওয়াব পাবে। (শরহে মুসলিম -১ম খণ্ড ২২১ পৃষ্ঠা)

সহীহ মুসলিম হাদিস ১২৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের সময় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সূর্য ওঠার আগে কেউ যদি ফজরের এক রাকাত পায়, সে ফজর সালাত পেয়ে গেল। আবার সূর্যাস্তের আগে কেউ যদি আসরের এক রাকাত পায়, সে আসর সালাত পেয়ে গেল। এখানে ফজরের সময়, আসরের সময় এবং এক রাকাত পাওয়ার কথা সরাসরি এসেছে। তবে এই হাদিসকে সময় নষ্ট করার অজুহাত হিসেবে নেওয়া ঠিক নয়; বর্ণনায় কেবল নির্দিষ্ট অবস্থায় এক রাকাত পাওয়ার বিষয় বলা হয়েছে। তাই মূল শিক্ষা হলো, সালাতের সময়কে গুরুত্ব দেওয়া এবং শেষ সময় হলেও পাওয়া অংশ ঠিকভাবে আদায় করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যোদয়ের আগে ফজরের এক রাকাত পেলে ফজর পাওয়া যায়।
  • সূর্যাস্তের আগে আসরের এক রাকাত পেলে আসর পাওয়া যায়।
  • সালাতের সময়কে গুরুত্ব দিতে হবে।
  • এই হাদিস সময় নষ্টের অজুহাত নয়; বরং সময়ের সীমা বোঝায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন