১/২৮. অধ্যায়ঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ মুসলিমদের গালি-গালাজ করা গুনাহের কাজ এবং তাদের সাথে মারামারি করা কুফরী

মুসলিমকে গালি দেওয়া ও মারামারি: হাদিসের কঠিন সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، وَعَوْنُ بْنُ سَلاَّمٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّهُمْ عَنْ زُبَيْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ ‏"‏ ‏.‏ قَالَ زُبَيْدٌ فَقُلْتُ لأَبِي وَائِلٍ أَنْتَ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ يَرْوِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ ‏.‏وَلَيْسَ فِي حَدِيثِ شُعْبَةَ قَوْلُ زُبَيْدٍ لأَبِي وَائِلٍ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ এবং তার সাথে মারামারি করা কুফরী।” রাবী যুবাইদ বলেন, “আমি (আমার উস্তায) আবূ ওয়াইলকে জিজ্ঞেস করলাম, আপনি আবদুল্লাহ ইবনু মাসউদকে রসূলুল্লাহ (ﷺ) থেকে এ রিওয়ায়াত করতে শুনেছেন?” তিনি (আবূ ওয়াইল) বললেন, “হ্যাঁ।” তবে রাবী শু’বাস হাদীসে আবূ ওয়াইলের সাথে যুবাইদের উক্ত কথার উল্লেখ নেই।

ইসলামী ফাউন্ডেশনঃ ১২৫, ইসলামীক সেন্টারঃ ১২৯

সহীহ মুসলিম হাদিস ১২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তার সঙ্গে মারামারি করা কুফরি। বর্ণনায় রাবীর জিজ্ঞাসার কথাও এসেছে, যাতে বোঝা যায় তিনি সরাসরি এ কথা শুনেছেন কি না তা নিশ্চিত করা হয়েছে। হাদিসের মূল শিক্ষা খুব পরিষ্কার: মুসলিম ভাইয়ের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে হবে। গালি দেওয়া শুধু খারাপ ভাষা নয়; এটি সম্পর্ক নষ্ট করে এবং গুনাহের পথ খুলে দেয়। আর মারামারি তার চেয়েও বড় বিপদের কারণ। একজন মুসলিমের জিহ্বা ও হাত—দুটিই সংযত থাকা উচিত। রাগ হলেও গালি ও সহিংসতা থেকে বাঁচতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমকে গালি দেওয়া গুনাহ।
  • মুসলিমের সঙ্গে মারামারি করা কঠিন সতর্কতার বিষয়।
  • জিহ্বা ও হাত—দুটিই সংযত রাখা দরকার।
  • রাগের সময়ও মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন