৫/২৬. অধ্যায়ঃ
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
সহিহ মুসলিম : ১২৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৩৩
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، وَهُوَ يَقُولُ فِي إِثْرِ الصَّلاَةِ إِذَا سَلَّمَ . بِمِثْلِ حَدِيثِهِمَا وَقَالَ فِي آخِرِهِ وَكَانَ يَذْكُرُ ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
আবুয্ যুবায়র আল মাক্কী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-কে প্রতি ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পর বলতে শুনেছেন- হিশাম ও হাজ্জাজ বর্ণিত পূর্বের হাদীসে উল্লেখিত দোয়ার অনুরূপ দোয়া করতেন। অবশ্য এ হাদীসের শেষে তিনি এ কথা বলেছেনঃ বিষয়টি আবদুল্লাহ ইবন যুবাইর রসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২২২, ইসলামীক সেন্টারঃ ১২৩৪
