৫/২৬. অধ্যায়ঃ
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
প্রতি সালাতের পর তাহলিল ও আল্লাহর প্রশংসা
সহীহ মুসলিম : ১২৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৩০
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ كَانَ ابْنُ الزُّبَيْرِ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ حِينَ يُسَلِّمُ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ " . وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُهَلِّلُ بِهِنَّ دُبُرَ كُلِّ صَلاَةٍ .
আবুয্ যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) প্রত্যেক ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পর বলতেনঃ “লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন কদীর, লা-হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়ালা- না’বুদু ইল্লা- ঈয়্যা-হু লাহুন নি’মাতু ওয়ালাহুল ফাযলু ওয়ালাহুস্ সানা-উল হাসানু লা-ইলা-হা ইল্লাল্ল-হু মুখলিসীনা লাহুদ্দীনা ওয়ালাও কারিহাল কাফিরূন” (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই। তিনি একক ও শরীকবিহীন। তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া প্রকৃত কোন আশ্রয় এবং শক্তি নেই। আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই। তাঁকে ছাড়া আর কারো ইবাদত করি না, যদিও কাফিরদের তা পছন্দ নয়।) আর তিনি (ইবন যুবাইর) বলেছেনঃ রসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে কথাগুলো বলে আল্লাহর প্রশংসা করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২১৯, ইসলামীক সেন্টারঃ ১২৩১
সহীহ মুসলিম হাদিস ১২৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) প্রত্যেক ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পর একটি দীর্ঘ তাহলিল ও প্রশংসার বাক্য বলতেন। এতে আছে—আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব ও প্রশংসা তাঁর, শক্তি ও সামর্থ্য কেবল আল্লাহর সাহায্যে। আরও আছে, আমরা শুধু তাঁরই ইবাদত করি, তাঁরই নিয়ামত, তাঁরই অনুগ্রহ এবং সুন্দর প্রশংসা তাঁরই জন্য। শেষে দ্বীনকে আল্লাহর জন্য খালিস করার কথা এসেছে। ইবন যুবাইর (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে এ কথাগুলো বলে আল্লাহর প্রশংসা করতেন। তাই এই হাদিস নামাজের পর তাহলিল, তাওহীদ এবং আল্লাহর প্রশংসার একটি স্পষ্ট শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতি সালাতের পর আল্লাহর একত্ব ঘোষণা করা রাসূল صلى الله عليه وسلم-এর আমল হিসেবে বর্ণিত।
- ইবাদত শুধু আল্লাহর জন্য—এই শিক্ষা দোয়ার শব্দে স্পষ্টভাবে এসেছে।
- নিয়ামত, অনুগ্রহ ও সুন্দর প্রশংসা আল্লাহর জন্য স্বীকার করা উচিত।
- নামাজ শেষে তাহলিল বান্দাকে তাওহীদের কথায় ফিরিয়ে আনে।
