৫/২৬. অধ্যায়ঃ
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
নামাজ শেষে পড়ার দোয়া ও আল্লাহর একত্ব
সহীহ মুসলিম : ১২২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ১২২৯
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعَا وَرَّادًا، كَاتِبَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ يَقُولُ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ اكْتُبْ إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا قَضَى الصَّلاَةَ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ " .
‘আব্দাহ্ ইবনু আবূ লুবাবাহ্ ও ‘আবদুল মালিক ইবনু ‘উমায়র (উভয়ে) মুগীরাহ্ ইবনু শু’বাহ্ (রাঃ) - এর কাতিব (সেক্রেটারী) ওয়ার্রাদ হতে বর্ণিতঃ
(আমীর) মু’আবিয়া (রাঃ) মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ)-এর কাছে পত্র লিখলেনঃ তুমি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শুনেছ এমন কিছু লিখে পাঠাও। ওয়ার্রাদ (রাঃ) বর্ণনা করেনঃ এ পত্রের পরিপ্রেক্ষিতে মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) তাকে লিখে জানালেন যে, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি সালাত শেষে (এ দোয়াটি) বলতেন, “লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শরীক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়ালা- কুল্লি শাইয়িন ক্বদীর। আল্লাহুম্মা লা- মানিয়া লিমা- আ'ত্বয়তা ওয়া লা- মু'ত্বিয়া লিমা- মানাআতা ওয়া লা- ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ” (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই। তিনি এক ও শরীকবিহীন। সার্বভৌম ক্ষমতা তাঁর জন্য নির্দিষ্ট। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দিতে চাও তাতে বাধা দেয়ার শক্তি কারো নেই। আর যা দিতে না চাও তার দেবার শক্তিও কারো নেই। আর কোন সম্পদশালীর সম্পদ তোমার নিকট থেকে রক্ষা করতে পারে না।)
ইসলামী ফাউন্ডেশনঃ ১২১৮, ইসলামীক সেন্টারঃ ১২৩০
সহীহ মুসলিম হাদিস ১২২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মু’আবিয়া (রাঃ) মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ)-এর কাছে লিখে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে শোনা কিছু জানাতে বলেন। মুগীরাহ (রাঃ) জানান, রাসূল صلى الله عليه وسلم সালাত শেষে বলতেন: “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শরীকা লাহু...”। এই দোয়ায় আল্লাহর একত্ব, তাঁর রাজত্ব, তাঁর প্রশংসা এবং তাঁর পূর্ণ ক্ষমতার কথা আছে। এরপর বলা হয়েছে, আল্লাহ যা দেন তা কেউ আটকাতে পারে না, আর তিনি যা না দেন তা কেউ দিতে পারে না। সম্পদশালীর সম্পদও আল্লাহর সামনে কাজে আসে না। তাই সালাত শেষে দোয়া শুধু মুখের যিকির নয়; এটি বান্দার মনে তাওহীদ, ভরসা ও বিনয় জাগায়। নামাজের পর যিকিরের এই হাদিস মুসলিমদের দৈনন্দিন আমলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত শেষে আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করা সুন্নাহ আমলের অংশ।
- আল্লাহ যা দেন তা কেউ আটকাতে পারে না—এ বিশ্বাস বান্দাকে ভরসা শেখায়।
- সম্পদ বা মর্যাদা আল্লাহর সামনে মানুষকে নিজে নিজে রক্ষা করতে পারে না।
- নামাজ শেষে দোয়া বান্দাকে আল্লাহর প্রতি বিনয়ী করে।
