৫/১৭. অধ্যায়ঃ
রসুন, পিঁয়াজ, মুলা অথবা এ জাতীয় (দুর্গন্ধযুক্ত) দ্রব্য আহার করে (মাসজিদে প্রবেশ) নিষিদ্ধ
সহিহ মুসলিম : ১১৩৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ - يَعْنِي الثُّومَ - فَلاَ يَأْتِيَنَّ الْمَسَاجِدَ " . قَالَ زُهَيْرٌ فِي غَزْوَةٍ . وَلَمْ يَذْكُرْ خَيْبَرَ .
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) খায়বার যুদ্ধের সময় বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা অনুরূপ স্বাদ ও গন্ধের কোন কিছু খায়, সে যেন মসজিদে না আসে। যুহায়ের-এর বর্ণনায় "কোন একটি যুদ্ধের কথা উল্লেখ" আছে, তবে তিনি খায়বার যুদ্ধের নাম উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১২৮, ইসলামীক সেন্টারঃ ১১৩৭[১] বিড়ি, সিগারেট ও তামাক জাতীয় সব বস্তু হারাম, আর তাতে রয়েছে উৎকৃষ্ট দুর্গন্ধ- যা পরিত্যাগ করা প্রত্যেক মুসল্লীর অত্যাবশ্যক।
