৫/৮. অধ্যায়ঃ

সলাতে শায়ত্বনকে লা’নাত করা, শয়তান হতে আশ্রয় প্রার্থনা করা এবং ‘আমালে ক্বালীল’ (সামান্য কাজ) করা বৈধ

সালাতে ইবলিস থেকে আশ্রয়: আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১০৯৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، يَقُولُ حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعْنَاهُ يَقُولُ ‏"‏ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ ‏"‏ ‏.‏ ثَلاَثًا ‏.‏ وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنَ الصَّلاَةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلاَةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلاَ دَعْوَةُ أَخِينَا سُلَيْمَانَ لأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ الْمَدِينَةِ ‏"‏ ‏.

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

(একদিন) রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালে আমরা শুনতে পেলাম, তিনি বলেছেনঃ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ আমি তোমার (অনিষ্ট) থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। (আমরা শুনলাম) এরপর তিনি বলছেনঃ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ আমি তাকে লা’নত করছি যেমন আল্লাহ লা’নত করেছিলেন। তিনি এ কথাগুলো তিনবার বললেন। এ সময় (যে সময় তিনি লা’নত করছিলেন) তিনি হাত বাড়ালেন যেন কিছু ধরতে যাচ্ছেন। সালাত শেষ করলে আমরা তাঁকে বললামঃ হে আল্লাহর রসূল (ﷺ)! (আজ) আমরা সালাতের মধ্যে আপনাকে এমন কিছু কথা বলতে শুনেছি যা ইতিপূর্বে আর কোন দিন বলতে শুনিনি। আর আমরা দেখলাম যে আপনি হাতও বাড়িয়ে দিলেন। (এর কারণ কি?) তিনি বললেনঃ আল্লাহর দুশমন ইবলীস আমার মুখের উপর নিক্ষেপ করার জন্য দগদগে অগ্নি-শিখা নিয়ে এসেছিল। তাই আমি তিনবারঃ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ বললাম। এরপর তিনবার أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ বললাম। এ কথাটিও আমি তিনবার বললাম। কিন্তু তবু সে পিছু হটল না। অবশেষে আমি তাকে পাকড়াও করতে ইচ্ছা করলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের ভাই নবী সুলায়মান যদি দোয়া না করে থাকতেন তাহলে সে সকাল পর্যন্ত বাঁধা থাকত। আর সকালবেলা মদীনা বাসীদের ছেলে সন্তানেরা তাকে নিয়ে আনন্দ করত বা মজা করে খেলত।

ইসলামী ফাউন্ডেশনঃ ১০৯২, ইসলামীক সেন্টারঃ ১১০০

সহীহ মুসলিম হাদিস ১০৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু দারদা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে দাঁড়ালে সাহাবিরা তাঁকে বলতে শুনলেন, “আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।” এরপর তিনি বললেন, “আমি তোমাকে আল্লাহর লানত দ্বারা লানত করছি।” তিনি কথাগুলো তিনবার বলেন এবং হাত বাড়ান যেন কিছু ধরতে যাচ্ছেন। সালাত শেষে সাহাবিরা কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর দুশমন ইবলিস আগুনের শিখা নিয়ে তাঁর মুখে নিক্ষেপ করতে এসেছিল। তাই তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। পরে তিনি তাকে ধরতে চেয়েছিলেন, কিন্তু নবী সুলায়মান (আঃ)-এর দোয়ার কথা স্মরণ করেছেন। এই হাদিসে বিপদের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সালাতের মর্যাদা স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিপদের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নবী صلى الله عليه وسلم-এর আমলে দেখা যায়।
  • ইবলিস সালাতের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু নবী صلى الله عليه وسلم আল্লাহর সাহায্য নিয়েছেন।
  • নবী صلى الله عليه وسلم শক্তি থাকা সত্ত্বেও সুলায়মান (আঃ)-এর দোয়া স্মরণ করেছেন।
  • সাহাবিরা অজানা বিষয় দেখলে সালাত শেষে জিজ্ঞেস করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন