৫/২. অধ্যায়ঃ

বায়তুল মুকাদ্দাস হতে কা’বার দিকে ক্বিবলাহ্ পরিবর্তন

কিবলা পরিবর্তন: বায়তুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফেরানো

সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৬৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ ‏{‏ وَحَيْثُمَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ‏}‏ فَنَزَلَتْ بَعْدَ مَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فَانْطَلَقَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَمَرَّ بِنَاسٍ مِنَ الأَنْصَارِ وَهُمْ يُصَلُّونَ فَحَدَّثَهُمْ فَوَلَّوْا وُجُوهَهُمْ قِبَلَ الْبَيْتِ ‏.

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

কুরআন মাজিদের আয়াত ‘‘ওয়া হায়সু মা কুনতুম ফাওয়াল্লু উজূহাকুম শাতরাহ’’ (অর্থাৎ - এখন যেখানেই তোমরা অবস্থান করো না কেন, ঐ (কাবা ঘরের) দিকে মুখ করে সালাত আদায় করো) অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা ষোল মাস যাবৎ বায়তুল মাকদিসের দিকে মুখ করে নবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। নবী (ﷺ) সালাত আদায়ের পর এ আয়াত অবতীর্ণ হলো। তখন তাদের মধ্য হতে জনৈক ব্যক্তি উঠে রওয়ানা হলো। সে সালাতরত একদল আনসারদের নিকট দিয়ে অতিক্রম করার সময় তাদের কাছে হাদিসটি বর্ণনা করলেন। তারা সবাই (সালাতরত অবস্থায়ই) মুখ ফিরিয়ে বায়তুল্লাহ বা কাবা ঘরের দিকে করে নিলো।

ইসলামী ফাউন্ডেশনঃ ১০৫৭ ইসলামীক সেন্টারঃ ১০৬৫

সহিহ মুসলিম হাদিস ১০৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারাআ ইবন আযিব (রাঃ) বলেন, তাঁরা ষোল মাস পর্যন্ত নবী (صلى الله عليه وسلم)-এর পেছনে বায়তুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। এরপর কুরআনের আয়াত নাযিল হয়, যার অর্থ: তোমরা যেখানেই থাকো, কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করো। নবী (صلى الله عليه وسلم) সালাত আদায়ের পর আয়াতটি নাযিল হয়। তারপর এক ব্যক্তি বের হয়ে সালাতরত আনসারদের কাছে এই খবর জানান। তারা সালাতরত অবস্থায়ই মুখ ফিরিয়ে বায়তুল্লাহ বা কাবা ঘরের দিকে করে নেয়। এই হাদিসে কিবলা পরিবর্তন, বায়তুল মাকদিস, কাবা ঘর এবং আল্লাহর নির্দেশ পাওয়ার পর দ্রুত আনুগত্য—এসব মূল শিক্ষা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর পেছনে প্রথমে বায়তুল মাকদিসের দিকে সালাত আদায় করা হয়েছিল।
  • আয়াত নাযিলের পর কিবলা কাবার দিকে পরিবর্তন হয়।
  • সালাতরত আনসাররা খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাবার দিকে ঘুরে দাঁড়ান।
  • আল্লাহর নির্দেশ জানার পর তা মানার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন