৩৪/৫. অধ্যায়ঃ
ক্ষমা ও নিরাপত্তা লাভের দুআ'
সর্বোত্তম দোয়া: দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা
সুনানে ইবনে মাজাহ : ৩৮৪৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৪৮
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي سَلَمَةُ بْنُ وَرْدَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ " سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " . ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ " سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ " . ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ " سَلْ رَبَّكَ الْعَفْوَ وَالَعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَإِذَا أُعْطِيتَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার প্রতিপালকের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে দ্বিতীয় দিন তাঁর নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে তৃতীয় দিন তাঁর নিকট এসে বললো, হে আল্লাহর নবী! কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সাফল্য লাভ করলে।
[৩১৮০] তিরমিযী ৩৫১২। দঈফাহ ২৮৫১।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ক্ষমা ও নিরাপত্তার দোয়া। এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে জিজ্ঞেস করল, কোন দোয়া সর্বোত্তম। নবী صلى الله عليه وسلم তাকে বললেন, রবের কাছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা চাইতে। লোকটি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনও একই প্রশ্ন করল, আর নবী صلى الله عليه وسلم একই উত্তর দিলেন। এতে বোঝা যায়, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাওয়া খুব বড় একটি দোয়া। এখানে শুধু দুনিয়ার আরাম নয়, আখিরাতের মুক্তি ও আল্লাহর ক্ষমাও চাওয়া হয়েছে। শেষে বলা হয়েছে, যদি দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা দেওয়া হয়, তবে সে সফল হয়েছে। তাই আফিয়াতের দোয়া একজন মুমিনের দৈনন্দিন দোয়ায় থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাওয়া বড় দোয়া।
- একই গুরুত্বপূর্ণ দোয়া বারবার শেখানো হয়েছে।
- সাফল্য শুধু দুনিয়ার আরামে সীমাবদ্ধ নয়।
- ক্ষমা ও নিরাপত্তা মুমিনের বড় প্রয়োজন।
