২৬/৯. অধ্যায়ঃ
কোন ব্যক্তি কোরবানীর জন্য উত্তম পশু ক্রয় করার পর তা বিপদগ্রস্থ হলে
কোরবানির পশু কেনার পর ত্রুটি হলে নবীজির অনুমতির শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩১৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৪৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو بَكْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَرَظَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা কোরবানির উদ্দেশ্যে একটি মেষ খরিদ করলাম। অতঃপর নেকড়ে বাঘ তার নিতম্ব অথবা কান কেটে নিয়ে গেলো। আমরা নবী (ﷺ) এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাদেরকে তা কোরবানি করার অনুমতি দেন।
[৩১৪৬] আহমাদ ১০৮৮১, ১১৪১১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী জাবির (বিন ইয়াযীদ) সম্পর্কে শুবাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন ও আল-জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৭৯, ৪/৪৬৫ নং পৃষ্ঠা) ২. মুহাম্মাদ বিন কারাযাহ আল-আনসারী সম্পর্কে আবুল হাসান ইবনুল কাত্তান বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়না। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। তিনি আবু সাঈদ থেকে ও তার থেকে জাবির আল-জুফী হাদিস বর্ণনা করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার থেকে জা'ফার আল-জুফী ব্যাতিত কেউ হাদিস বর্ণনা করেনি। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৬২, ২৬/৩১৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। সাহাবীগণ কোরবানির জন্য একটি মেষ কিনেছিলেন। পরে নেকড়ে বাঘ তার নিতম্ব অথবা কান কেটে নেয়। তাঁরা বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করলে তিনি তাঁদেরকে সেটি কোরবানি করার অনুমতি দেন। এখানে কোরবানির পশুর ত্রুটি সম্পর্কে একটি আলাদা দিক বোঝা যায়। পশু কেনার পর দুর্ঘটনাজনিত ক্ষতি হলে কী করা হবে—সাহাবীরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে নবীজির কাছে জানতে চেয়েছেন। হাদিসের মূল শিক্ষা হলো, কোরবানি নিয়ে সন্দেহ হলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা উচিত। একই সঙ্গে বোঝা যায়, সব ত্রুটির অবস্থা এক রকম নয়; ঘটনার ধরন ও সময়ও বিবেচনায় আসতে পারে। তবে এই বর্ণনার বাইরে সাধারণ নিয়ম বানিয়ে বলা ঠিক হবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোরবানির পশু নিয়ে সমস্যা হলে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
- কেনার পর দুর্ঘটনায় ত্রুটি হলে বিষয়টি আলাদা হতে পারে।
- সাহাবীরা সন্দেহজনক বিষয়ে নবীজির নির্দেশনা নিয়েছেন।
