২৩/১৪. অধ্যায়ঃ

সন্তানের দাবীদার হওয়া সম্পর্কে

যিনার সন্তান ও উত্তরাধিকার: পিতা-পুত্রের মিরাসের বিধান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৪৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ عَاهَرَ أَمَةً أَوْ حُرَّةً فَوَلَدُهُ وَلَدُ زِنًا لاَ يَرِثُ وَلاَ يُورَثُ ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন আমর ইবনুল আস(রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোনো ব্যক্তি দাসী বা স্বাধীন নারীর সাথে যিনা করলে তার পরিণতিতে যে সন্তান হবে তা জারজ সন্তান। পুরুষ লোকটিও ঐ সন্তানের ওয়ারিস হবে না এবং ঐ সন্তানও পুরুষ লোকটির ওয়ারিস হবে না।

তাহকীক আলবানীঃ হাসান।২৭৪৫] তিরমিযী ২১১৩, মিশকাত ৩০৫৪, সহীহ আবু দাউদ ১৯৫৯, ১৯৬০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ১. ইয়াহইয়া ইবনুল ইয়ামান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হুজ্জাহ ছিলেন না তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য হবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৯৫৩, ৩২৫৫ নং পৃষ্ঠা) ২. মুসান্না ইবনুস সাব্বাহ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি পূর্ব ইমামদের নিকট দুর্বল। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৭৭৩, ২৭/২০৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো যিনার সন্তান ও উত্তরাধিকার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি দাসী বা স্বাধীন নারীর সাথে যিনা করলে তার ফলে যে সন্তান জন্ম নেয়, সে জারজ সন্তান। হাদিসে আরও বলা হয়েছে, ওই পুরুষ সেই সন্তানের ওয়ারিস হবে না এবং সেই সন্তানও ওই পুরুষের ওয়ারিস হবে না। এখানে মূল কথা হলো, অবৈধ সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের পিতৃসম্পর্ক ও মিরাসের বিধান সাধারণ বৈধ সন্তানের মতো নয়। হাদিসটি যিনা থেকে দূরে থাকার গুরুতর শিক্ষা দেয়, তবে ব্যাখ্যার সময় সন্তানের প্রতি অন্যায় ভাষা বা অবমাননা করা ঠিক নয়। পাঠ্য অনুযায়ী এখানে উত্তরাধিকার সম্পর্কের বিধানই মূল আলোচনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যিনার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের মিরাসের বিধান আলাদা।
  • অবৈধ সম্পর্ক উত্তরাধিকার সম্পর্কে বড় প্রভাব ফেলে।
  • পুরুষটি ওই সন্তানের ওয়ারিস হবে না, সন্তানও তার ওয়ারিস হবে না।
  • যিনা থেকে দূরে থাকা পরিবার ও বংশ রক্ষার একটি বড় কারণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন