৬/৫২. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৭৭ - সলাত বা নামায অধ্যায়
যোহরের সুন্নত
হাদীস সম্ভার : ৮৭৭
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৭৭
وَعَنْهُ ا قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يُصَلِّي فِي بَيْتِي قَبْلَ الظُّهْرِ أَرْبَعاً ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّي بِالنَّاسِ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ المَغْرِبَ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ وَيُصَلِّي بِالنَّاسِ العِشَاءِ وَيَدْخُلُ بَيتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ رَوَاهُ مُسلِم
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘নবী (ﷺ) আমার ঘরে যোহরের পূর্বে চার রাকআত সুন্নত পড়তেন, তারপর (মসজিদে) বের হয়ে গিয়ে লোকেদেরকে নিয়ে নামাজ পড়তেন। অতঃপর ঘরে প্রবেশ করতেন এবং দু’ রাকআত সুন্নত পড়তেন। তিনি লোকেদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়ার পর আমার ঘরে প্রবেশ করতেন এবং দু’ রাকআত সুন্নত পড়তেন। (অনুরূপভাবে) তিনি লোকেদেরকে নিয়ে এশার নামাজ পড়তেন, অতঃপর আমার ঘরে ফিরে এসে দু’ রাকআত সুন্নত পড়তেন।’
(মুসলিম ১৭৩৩নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
