২/৯. অধ্যায়ঃ

সহিহ ফাযায়েলে আমল হাদিস ৬৪ - ফাযায়িলে কালেমা

শির্‌ক না করার ফাযীলাত

সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৬৪

মু'আয (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ) পিছনে ঊফাইর নামক গাধার পিঠে সওয়ার ছিলাম। এ সময় রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে বললেন : হে মু’আয! তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে? আমি বললাম, আল্লাহ্ এবং তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি (ﷺ) বললেন : বান্দার উপর আল্লাহর হক হচ্ছে- তারা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে অন্য কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার হচ্ছে, যে বান্দা তাঁর সাথে কাউকে শরীক করবে না তিনি তাকে আযাব দিবেন না। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি লোকদেরকে এ সুসংবাদ জানিয়ে দিবো না? তিনি (ﷺ) বললেন : তাদেরকে এ সুসংবাদ দিও না। কেননা তারা এর উপর নির্ভর করে আমল ছেড়ে দিবে। [১]

[১] হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/২৬৪৪

অনুবাদের উৎস

সংকলক:
আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
প্রকাশক:
আল্লামা আলবানী একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন