১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৮ - ওযুর পরে সূরা কদর পাঠ—ভিত্তিহীন আমল

১ থেকে ১০০ নং হাদিস

ওযুর পর সূরা কদর নয়—সহীহ দোয়ার শিক্ষা

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৬৮

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

ওজুর পরে “ইন্না আনযালনাহু” সূরা পাঠ করতে হয়। হাদীসটির কোন ভিত্তি নেই। যেমনটি সাখাবী বলেছেন। তিনি বলেনঃ আমি এটি দেখি হানাফী মাযহাবের ইমাম আবূল লাইস-এর “আল-মুকাদ্দিমা” গ্রন্থে। বাস্তবতা হচ্ছে এই যে, অন্য কোন ব্যক্তি কর্তৃক তাতে (মুকাদ্দিমাতে) এটির প্রবেশ ঘটেছে। এটি সহীহ্‌ সুন্নাতকে বিতাড়িত করে।আমি (আলবানী) বলছিঃ কারণ ওজুর পরের সুন্নাত হচ্ছে, এ দোয়া পাঠঃ এটি ইমাম মুসলিম ও ইমাম তিরমিযী বর্ণনা করেছেন, তবে বাক্যগুলো তিরমিযীর। অথবা বলবেঃ “(আরবী)” এটি হাকিম ও অন্যরা সহীহ সনদে বর্ণনা করেছেন। আমি (আলবানী) বলছিঃ (আলোচ্য) হাদীসটির কোন ভিত্তি নেই। এ কথাতে সন্দেহ হতে পারে যে, এর কোন সনদ নেই। আসলে তা নয়, সনদ আছে তবে তা সঠিক নয়, যা ১৪৪৯ নং হাদীসে আসবে।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, ওযূর পরে ইন্না আনযালনাহু সূরা পাঠ করতে হয়। কিন্তু প্রদত্ত তাহকীক অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। সাখাবী বলেছেন, এটি সহীহ সুন্নাহকে সরিয়ে দেয়। পাঠে আলবানী ব্যাখ্যা করেছেন, ওযুর পরের সুন্নাহ হলো নির্দিষ্ট দোয়া পড়া, যা মুসলিম ও তিরমিযীতে এসেছে; আর আরেকটি দোয়ার কথাও সহীহ সনদে উল্লেখ করা হয়েছে। তাই ওযুর পর আমল শেখার সময় “ওযুর দোয়া” ও “ভিত্তিহীন আমল” আলাদা করা দরকার। কোনো বইয়ে পাওয়া গেলেই সেটি নববী সুন্নাহ হয়ে যায় না। পবিত্রতা অর্জনের ইবাদতকে সহীহ প্রমাণের উপর রাখা উত্তম।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওযুর পর কোন দোয়া পড়তে হবে তা সহীহ সূত্রে জানা উচিত।
  • সূরা কদর পাঠকে ওযুর পরের সুন্নাহ বলা প্রমাণিত নয়।
  • একটি আমল প্রচলিত হলেই তা হাদিস নয়।
  • সহীহ সুন্নাহ বাদ দিয়ে ভিত্তিহীন আমল ধরার ঝুঁকি আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন