১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৭ - ফজরে নির্দিষ্ট সূরা পড়ে চোখ ভালো থাকা—ভিত্তিহীন
১ থেকে ১০০ নং হাদিস
ফজরের সলাতে সূরা পাঠ: ভিত্তিহীন ফজিলত থেকে সতর্কতা
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৬৭
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৬৭
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
যে ব্যক্তি ফজরের সালাতে সূরা “আলাম নাশরাহ” এবং সূরা “আলাম তারা কাইফা” পাঠ করবে; সে চোখে ঝাপসা দেখবে না। হাদীসটির কোন ভিত্তি নেই। সাখাবী “মাকাসিদুল হাসানা” গ্রন্থে (পৃ:২০০) বলেছেনঃ এটির কোন ভিত্তি নেই। চাই ফজর দ্বারা সকালের সুন্নাত অথবা সকালের ফরজ সালাত ধরা হোক না কেন। উভয়টিতে কিরায়াত পাঠের সুন্নাত এটির বিপরীতে হওয়ার কারণে। তিনি ইঙ্গিত করেছেন যে, ফজরের সুন্নাত সালাতে সুন্নাত হচ্ছে (প্রথম রাক’আতে) কুল ইয়া-আইউহাল কাফিরুন আর (দ্বিতীয় রাক’আতে) কুল হু ওয়াল্লাহু আহাদ পাঠ করা। আর ফজরের ফরজ সালাতে ষাট বা ততোধিক আয়াত পাঠ করা। অতএব হাদীসটি সঠিক নয়।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৬৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দাবি করা হয়েছে, ফজরের সলাতে সূরা আলাম নাশরাহ ও সূরা আলাম তারা কাইফা পড়লে চোখে ঝাপসা দেখা হবে না। প্রদত্ত তাহকীক অনুযায়ী হাদিসটির কোনো ভিত্তি নেই। সাখাবী বলেছেন, ফজর বলতে সুন্নাত বা ফরয—যেটাই ধরা হোক, এই দাবি প্রমাণিত নয়। বরং পাঠে বলা হয়েছে, ফজরের সুন্নাতে কুল ইয়াআইয়ুহাল কাফিরুন ও কুল হুয়াল্লাহু আহাদ পড়ার সুন্নাহ আছে, আর ফজরের ফরযে দীর্ঘ কিরাআতের কথা এসেছে। তাই চিকিৎসা বা দৃষ্টিশক্তির বিশেষ ফল দাবি করে ভিত্তিহীন আমল প্রচার করা উচিত নয়। নামাজে কিরাআত সহীহ সুন্নাহ অনুযায়ী শেখাই নিরাপদ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো সূরা পাঠের বিশেষ ফল দাবি করতে সহীহ দলীল দরকার।
- ফজরের সুন্নাত ও ফরযের কিরাআত এক নয়।
- চোখের রোগের জন্য ভিত্তিহীন ফজিলত প্রচার করা ঠিক নয়।
- ইবাদতে সহীহ সুন্নাহকে আগে জানতে হয়।
