১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০১ - ভুলে যাওয়ার হাদিস যাচাই ও সহিহ বর্ণনা

১ থেকে ১০০ নং হাদিস

ভুলে যাওয়ার হাদিস যাচাই: ভিত্তিহীন বর্ণনা ও সহিহ হাদিসের শিক্ষা

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ১০১

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

আমি ভুলিনা, কিন্তু আমাকে ভুলিয়ে দেয়া হয় যাতে করে আমি বিধান রচনা করতে পারি।

হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই। এটিকে উক্ত ভাষায় গাযালী “আল-ইহ্‌ইয়া” গ্রন্থে (৪/৩৮) নাবী (ﷺ)-এর হাদীস হিসাবে উল্লেখ করেছেন। হাফিয ইরাকী বলেনঃ ইমাম মালেক হাদীসটি বিনা সনদে তার নিকট পৌঁছেছে বলে উল্লেখ করেছেন। ইবনু আব্দিল বার বলেনঃ হাদীসটি “আল-মুওয়াত্তা” গ্রন্থে সনদহীন মুরসাল হিসাবে পাওয়া যায়। হামযা আল-কিনানী বলেনঃ ইমাম মালেক ছাড়া অন্য কারো সূত্রে এটি বর্ণিত হয়নি। আবূ তাহের আনমাতী বলেনঃ এটিকে আমি দীর্ঘ সময় খুঁজেছি, ইমাম এবং হাফিযগণকে এটির সম্পর্কে জিজ্ঞাসা করেছি কিন্তু সফলকাম হইনি এবং কারো নিকট শুনিনি যে, তিনি সফল হয়েছেন। হাফিয ইবনু হাজার বলেনঃ যারকানী “শরহুল মুওয়াত্তা” গ্রন্থে (১/২০৫) উল্লেখ করেছেন। এর কোন ভিত্তি নেই। এছাড়া হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত নিম্নের সহীহ হাদীস বিরোধী। (আরবি) অর্থঃ ‘আমি মানুষ; আমি ভুলে যাই যেরূপভাবে তোমরা ভুলে যাও। অতএব আমি যখন ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে।‘

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, “আমি ভুলিনা, কিন্তু আমাকে ভুলিয়ে দেয়া হয় যাতে করে আমি বিধান রচনা করতে পারি।” প্রদত্ত তথ্য অনুযায়ী, এটি বাতিল এবং এর কোনো ভিত্তি নেই। তাই এই কথাকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের হাদিস হিসেবে প্রচার করা ঠিক নয়। এখানে হাদিস যাচাইয়ের বিষয়টি খুব পরিষ্কারভাবে সামনে আসে। শুধু কোনো বিখ্যাত বইয়ে কোনো কথা পাওয়া গেলেই তা সহিহ হাদিস হয়ে যায় না। প্রদত্ত লেখায় দেখা যায়, গাযালী এটি উল্লেখ করেছেন, কিন্তু হাফিয ইরাকী, ইবনু আব্দিল বার, হামযা আল-কিনানী, আবূ তাহের আনমাতী ও হাফিয ইবনু হাজার—তাঁরা এর ভিত্তি নিয়ে কঠোর কথা বলেছেন। একই সঙ্গে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে, নবীজি মানুষ হিসেবে ভুলে যেতে পারেন এবং ভুল হলে সাহাবীদের স্মরণ করিয়ে দিতে বলেছেন। তাই মূল শিক্ষা হলো, জাল হাদিস বা ভিত্তিহীন বর্ণনা থেকে সতর্ক থাকা এবং সহিহ বর্ণনার আলোকে কথা বলা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোনো বর্ণনাকে হাদিস বলার আগে তার ভিত্তি ও সনদ যাচাই করা দরকার।
  • ভিত্তিহীন কথা নবীজি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নামে প্রচার করা উচিত নয়।
  • সহিহ বর্ণনা অনুযায়ী, সালাতে ভুল হলে স্মরণ করিয়ে দেওয়া ও সাহু সিজদার শিক্ষা রয়েছে।
  • বিখ্যাত গ্রন্থে উল্লেখ থাকলেও কোনো কথা সহিহ প্রমাণ না হলে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন