১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০০ - উত্তম কর্ম মন্দ কর্ম হয়ে যায় কথার বাতিলতা
১ থেকে ১০০ নং হাদিস
সদাচরণকারীর উত্তম কাজ মন্দ কাজ? বাতিল ও ভিত্তিহীন উক্তির তাহকীক
জাল ও যঈফ হাদীস সিরিজ : ১০০
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ১০০
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
সদাচরণকারীদের উত্তম কর্মগুলো হচ্ছে নৈকট্য অর্জন কারীগণের মন্দ কর্ম।
হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই। গাযালী “আল-ইহ্ইয়া” গ্রন্থে (৪/৪৪) (আরবি) এ ভাষায় উল্লেখ করেছেন। সুবকী (৪/১৪৫-১৭১) বলেনঃ এটি যদি হাদীস হয় তাহলে তা দেখার প্রয়োজন আছে। কারণ লেখক তার উল্লিখিত কথা দ্বারা কাকে বুঝিয়েছেন তা দেখতে হবে। আমি (আলবানী) বলছিঃ বাহ্যিকভাবে যা দেখা যাচ্ছে, গাযালী হাদীস হিসাবে এটিকে উল্লেখ করেননি। এ জন্য হাফিয ইরাকী “তাখরীজু আহাদীসে ইহ্ইয়া” গ্রন্থে উল্লেখ করেননি। গাযালী ইঙ্গিত করেছেন যে, এটি আবূ সা’ঈদ আল-খাররাজ আস-সূফীর কথা। ইবনুল জাওযী “সাফওয়াতুস সাফওয়া” গ্রন্থে (২/১৩০/১) অনুরূপভাবে ইবনু আসাকিরও উল্লেখ করেছেন, যেমনটি “আল কাশফ” গ্রন্থে (১/৩৫৭) এসেছে। অতঃপর বলেছেনঃ কোন কোন ব্যক্তি এটিকে হাদীস হিসাবে গণ্য করেছেন। কিন্তু তেমনটি নয়। যারা এটিকে হাদীস হিসাবে গণ্য করেছেন, তাদের একজন হচ্ছেন আবুল ফযল মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আশ-শাফে’ঈ তার “জিল্লুল মওরেদ” গ্রন্থে (কাফ ১/১২)। তবে তিনি দুর্বল শব্দ দিয়ে (রোগাক্রান্ত শব্দে) উল্লেখ করেছেন। তার এ দাবি সঠিক নয়। কারণ এটির কোন ভিত্তি নেই। অর্থের দিক দিয়েও এটি সঠিক নয়। কারণ কখনই ভালকর্ম খারাপ কর্মে পরিণত হতে পারে না।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১০০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, সদাচরণকারীদের উত্তম কর্মগুলো নৈকট্য অর্জনকারীদের মন্দ কর্ম। প্রদত্ত তাহকীক অনুযায়ী এটি বাতিল এবং এর কোনো ভিত্তি নেই। গাযালী আল-ইহইয়া গ্রন্থে এ ভাষায় উল্লেখ করেছেন, কিন্তু আলোচনায় বলা হয়েছে, তিনি বাহ্যিকভাবে এটিকে হাদিস হিসেবে উল্লেখ করেননি। বরং এটি আবূ সাঈদ আল-খাররাজ আস-সূফীর কথা হিসেবে ইঙ্গিত করা হয়েছে। পরে কেউ কেউ এটিকে হাদিস ভেবে নিয়েছেন, কিন্তু তা সঠিক নয়। আলবানী আরও বলেছেন, অর্থের দিক দিয়েও এটি ঠিক নয়; কারণ ভালো কাজ কখনো মন্দ কাজে পরিণত হতে পারে না। এখানে মূল শিক্ষা হলো সুফি উক্তি, নৈতিক বাক্য ও হাদিসের পার্থক্য বোঝা। কোনো গভীর শোনানো বাক্যকে রাসূলের হাদিস বানানো যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো আলেম বা সুফির উক্তি হাদিস নয়, যদি সনদে প্রমাণ না থাকে।
- গভীর শোনানো কথা হলেও তা রাসূলের নামে বলা যাবে না।
- ভালো কাজকে মন্দ কাজ বলা অর্থগতভাবে সতর্কতার দাবি রাখে।
- হাদিস, উক্তি ও ব্যাখ্যার পার্থক্য জানা দরকার।
