২/১. অধ্যায়ঃ
সালাতের সময়সমূহ - শাফাক্ব (সূর্যাস্তের পরে পশ্চিম আকাশের লাল আভা) যার কারণে মাগরিবের সময় শেষ হয়ে যায় তার ব্যাখ্যা
শাফাক অর্থ লাল আভা: মাগরিবের পর আকাশের রঙ বুঝে সময় জানা
বুলুগুল মারাম : ১৬৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৬৮
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «الشَّفَقُ الْحُمْرَةُ». رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَصَحَّحَ ابْنُ خُزَيْمَةَ وَغَيْرُهُ وَقْفَهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন, ‘শাফাক্ব' এর অর্থ হুমরা (সূর্যাস্তের পরবর্তী পশ্চিমাকাশে দৃশ্যমান লাল আভা)। ইমাম দারাকুতনী এটিকে বর্ণনা করেছেন। ইবনু খুজাইমাহ একে সহীহ বলেছেন এবং অন্যান্যরা একে মাওকৃফ বলেছেন।” [১৯৪]
[১৯৪] যইফ। দারাকুতনী ১/৩/২৬৯। হাদীসটির শব্দসমষ্টি হচ্ছে: (আরবী) যখন শাফাক্ব অস্তমিত হবে ইশার সলাতের সময় উপস্থিত হবে। শাইখ আলবানী তার সিলসিলা যঈফাহ (৩৭৫৯) গ্রন্থে, যঈফুল জামে (৩৪৪০) গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইমাম আহমাদ বিন হাম্বাল (৩৩৩) গ্রন্থে বলেন, এর সনদে হাশীম বিন বাশীর রয়েছে সে আবদুল্লাহ আল উমরী থেকে কোন হাদীসই শুনেনি। ইমাম নববী তার তাহযীব আল আসমা ওয়াল লুগাত (৩/১৬৫) গ্রন্থে বলেন, ইবনু উমার থেকে হাদীসটি সহীহ সনদে বর্ণিত, তবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে এর কোন প্রমাণ নেই।
বুলুগুল মারাম হাদিস ১৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ‘শাফাক’ শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, শাফাক হলো হুমরা—অর্থাৎ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা যায় এমন লাল আভা। সালাতের সময় বুঝতে আকাশের লক্ষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাগরিবের পরবর্তী সময়ের ক্ষেত্রে। হাদিসের শেষে বর্ণনার মান সম্পর্কেও কথা এসেছে—ইবনু খুযাইমাহ এটিকে সহীহ বলেছেন, আবার অন্যরা এটিকে মাওকুফ বলেছেন। তাই ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার। এখানে মূল শিক্ষা হলো, আরবি শব্দের অর্থ বুঝলে সালাতের সময়ের আলোচনাও সহজ হয়। শাফাক, লাল আভা, মাগরিবের পর আকাশ—এসব শব্দ এই হাদিসের মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শাফাক শব্দের অর্থ এখানে লাল আভা বলা হয়েছে।
- সূর্যাস্তের পর পশ্চিম আকাশের রঙ সালাতের সময় বুঝতে সহায়ক।
- হাদিসের মান নিয়ে ভিন্ন মন্তব্য থাকলে তা সতর্কভাবে উল্লেখ করা দরকার।
- আরবি পরিভাষা বুঝলে ইবাদতের সময় সম্পর্কিত বিষয় পরিষ্কার হয়।
