১২/২৩. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৬১ - অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
প্রবীণ ও মর্যাদাশালী লোকদের সাথে কিভাবে হাঁটবে?
আল-আদাবুল মুফরাদ : ৮৬১
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৬১
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ قَالَ:بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَخْلٍ لَنَا - نَخْلٍ لِأَبِي طَلْحَةَ - تَبَرَّزَ لِحَاجَتِهِ، وَبِلَالٌ يَمْشِي وَرَاءَهُ، يُكْرِمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْشِيَ إِلَى جَنْبِهِ، فَمَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرٍ فَقَامَ، حَتَّى تَمَّ إِلَيْهِ بِلَالٌ، فَقَالَ: «وَيْحَكَ يَا بِلَالُ، هَلْ تَسْمَعُ مَا أَسْمَعُ؟» قَالَ: مَا أَسْمَعُ شَيْئًا، فَقَالَ: «صَاحِبُ هَذَا الْقَبْرِ يُعَذَّبُ»، فَوُجِدَ يَهُودِيًّا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (সাঃ) আমাদের খেজুর বাগানে অর্থাৎ আবু তালহা (রাঃ)-এর খেজুর বাগানে ছিলেন। তিনি প্রাকৃতিক প্রয়োজন সাড়তে গেলেন এবং বিলাল (রাঃ)-ও তাঁর পিছনে পিছনে গেলেন (সম্মানার্থে তাঁর পাশে হাঁটেননি)। নবী (সাঃ) একটি কবরের নিকট পৌঁছলেন এবং বিলাল (রাঃ) তাঁর নিকট না আসা পর্যন্ত দাঁড়ালেন। তিনি বলেনঃ হে বিলাল! তোমার জন্য দুঃখ হয়। আমি যা শুনেছি তুমি কি তা শুনেছো? তিনি বলেন, আমি কিছুই শুনতে পাইনি। তিনি বলেনঃ এই কবরবাসীর শাস্তি হচ্ছে। কবরটি ছিল এক ইহুদীর। (আহমাদ হা/১২৫৫৮)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
