৭/২০. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৫৩৫ - রোগীর সাথে দেখা-সাক্ষাৎ
চক্ষুরোগে আক্রান্তকে দেখতে যাওয়া।
আল-আদাবুল মুফরাদ : ৫৩৫
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৫৩৫
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ ذَهَبَ بَصَرُهُ، فَعَادُوهُ، فَقَالَ: كُنْتُ أُرِيدُهُمَا لَأَنْظُرَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا إِذْ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَاللَّهِ مَا يَسُرُّنِي أَنَّ مَا بِهِمَا بِظَبْيٍ مِنْ ظِبَاءِ تَبَالَةَ
কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (ﷺ)-এর এক সাহাবীর দৃষ্টিশক্তি লোপ পেলে একজন তাঁকে দেখতে গেলো। তিনি বলেন, আমি তো চেয়েছিলাম যে, এই দুই চোখ ভরে আমি নবী (ﷺ)-কে অবশ্যই দেখবো। এখন যেহেতু নবী (ﷺ)-কে উঠিয়ে নেয়া হয়েছে, আল্লাহর শপথ! হরিণসমূহের মধ্যকার সৌন্দর্যময় হরিণ দেখেও আমি আর আনন্দিত হবো না।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
