৬/৩২. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৩০৯ - বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি
মুমিন ব্যক্তি তিরস্কারকারী হতে পারে না।
আল-আদাবুল মুফরাদ : ৩০৯
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৩০৯
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَيْبَةَ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الْفُدَيْكِ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: مَا سَمِعْتُ عَبْدَ اللَّهِ لَاعِنًا أَحَدًا قَطُّ، لَيْسَ إِنْسَانًا. وَكَانَ سَالِمٌ يَقُولُ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَكُونَ لَعَّانًا»
সালিম ইবনু আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ (রাঃ)-কে কখনো কাউকে অভিশাপ দিতে শুনিনি, মানুষকেও নয়। সালেম (রহঃ) বলতেন, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মুমিন ব্যক্তির অভিশাপকারী হওয়া শোভনীয় নয়।-(তিরমিযী, হাকিম)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
