৪/৮. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১১৩ - প্রতিবেশীর সাথে সাদাচার
তরকারীতে বেশী ঝোল রাখবে এবং তা প্রতিবেশীদেরও দিবে।
আল-আদাবুল মুফরাদ : ১১৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৩
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ، إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَ الْمَرَقَةِ، وَتَعَاهَدْ جِيرَانَكَ، أَوِ اقْسِمْ فِي جِيرَانِكَ»
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ হে আবু যার! তুমি তরকারি রান্না করলে তাতে পানি (ঝোল) বেশি রাখো এবং তা তোমার প্রতিবেশিদের মধ্যে বিলাও (মুসলিম, আবু দাউদ, দারিমী, হিব্বান)।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
