২/১৮১. অধ্যায়ঃ
চতুর্থ রাকাতে পাছার উপর বসা
সুনানে আবু দাউদ : ৯৬৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯৬৫
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو الْعَامِرِيِّ، قَالَ كُنْتُ فِي مَجْلِسٍ بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ فَإِذَا قَعَدَ فِي الرَّكْعَتَيْنِ قَعَدَ عَلَى بَطْنِ قَدَمِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى فَإِذَا كَانَتِ الرَّابِعَةُ أَفْضَى بِوَرِكِهِ الْيُسْرَى إِلَى الأَرْضِ وَأَخْرَجَ قَدَمَيْهِ مِنْ نَاحِيَةٍ وَاحِدَةٍ .
মুহাম্মাদ ইবনু ‘আমর আল-’আমিরী (রহঃ) হতে বর্ণিতঃ
যে মজলিসে এ হাদিসটি আলোচিত হচ্ছিল সেখানে আমিও উপস্থিত ছিলাম। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) যখন দুই রাকাত শেষে বসতেন তখন বাম পায়ের তালুর ওপর ভর করে বসতেন এবং ডান পা খাড়া করতেন। আর যখন চতুর্থ রাকাত হত তখন তিনি তাঁর বাঁ নিতম্ব মাটিতে লাগিয়ে রাখতেন এবং উভয় পা এক দিকে বের করে দিতেন।
