১/৪৩. অধ্যায়ঃ

কোনো ব্যক্তি পায়খানা-পেশাবের বেগ চেপে রেখে সালাত আদায় করবে কি?

সালাতের আগে পায়খানার বেগ হলে কী করবে?

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ، أَنَّهُ خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ وَهُوَ يَؤُمُّهُمْ فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلاَةَ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ قَالَ لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ ‏.‏ وَذَهَبَ إِلَى الْخَلاَءِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلاَءَ وَقَامَتِ الصَّلاَةُ فَلْيَبْدَأْ بِالْخَلاَءِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَى وُهَيْبُ بْنُ خَالِدٍ وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ وَأَبُو ضَمْرَةَ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ وَالأَكْثَرُ الَّذِينَ رَوَوْهُ عَنْ هِشَامٍ قَالُوا كَمَا قَالَ زُهَيْرٌ ‏.

‘আবদুল্লাহ ইবনু আরক্বাম (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি হজ্জ বা উমরার উদ্দেশ্যে বের হলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও মানুষ, তিনি তাঁদের ইমামতি করতেন। একদিন ফজরের সালাত আরম্ভ হতে যাচ্ছে, এমতাবস্থায় তিনি বললেন, তোমাদের কেউ ইমামতি করুক। এই বলে তিনি পায়খানায় চলে গেলেন। তিনি আরও বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ সালাত শুরুর সময়ে তোমাদের কারও পায়খানার বেগ হলে প্রথমে সে যেন পায়খানা সেরে নেয়।

হাদীস থেকে শিক্ষাঃ১। একাগ্রতার সাথে সলাত আদায় করা এবং একাগ্রতায় বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো কিছু হতে দূরে থাকা।২। সলাতের পূর্বে পেশাব-পায়খানার বেগ হলে সলাতে না দাঁড়িয়ে প্রথমে পেশাব-পায়খানা সম্পন্ন করা।৩। পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সলাত আদায়কারীর ব্যাপারে ‘আলিমগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন, তাকে পুনরায় সলাত আদায় করতে হবে, যেমন মালিকিদের মত। আর কেউ বলেছেন, পেশাব-পায়খানার বেগ তাকে ব্যাস্ততায় ফেলে দিলে এবং তাড়াহুড়া করে সলাত শেষ করার দিকে মশগুল করে দিলে তিনি সলাত ছেড়ে দিবেন। কেউ বলেছেন, হালকা বেগ হলে সলাত ছাড়তে হবে না।

সুনানে আবূ দাউদ হাদিস ৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের আগে পায়খানার বেগ হলে কী করা উচিত, তা সহজভাবে শেখানো হয়েছে। আবদুল্লাহ ইবন আরকাম (রাঃ) হজ্জ বা উমরার পথে ছিলেন এবং তিনি লোকদের ইমামতি করতেন। একদিন ফজরের সালাতের সময় তিনি অন্য কাউকে এগিয়ে দিতে বললেন এবং নিজে পায়খানায় গেলেন। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা উল্লেখ করলেন: কারও পায়খানার বেগ হলে, সালাত দাঁড়িয়ে গেলেও সে যেন আগে পায়খানা সেরে নেয়। এই হাদিসে সালাতের মনোযোগ, শারীরিক প্রয়োজন এবং ইবাদতের আদব একসঙ্গে এসেছে। সালাত গুরুত্বপূর্ণ, কিন্তু বেগ চেপে রেখে সালাতে দাঁড়ানো ঠিক নয়—এই নির্দেশ সরাসরি বর্ণনায় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পায়খানার বেগ হলে সালাতের আগে তা সেরে নেওয়া উচিত।
  • ইমাম প্রয়োজন হলে অন্য কাউকে এগিয়ে দিতে পারেন।
  • সালাতে মনোযোগের জন্য শরীরের চাপ দূর করা দরকার।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ বাস্তব জীবনের পরিস্থিতি সহজ করে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন