২/১৪৭. অধ্যায়ঃ

রুকু হতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং দুই সিজদার মাঝে দীর্ঘক্ষণ বসা সম্পর্কে

সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সালাতের নববী পদ্ধতি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৫৩

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا صَلَّيْتُ خَلْفَ رَجُلٍ أَوْجَزَ صَلاَةً مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي تَمَامٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَالَ ‏ "‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ قَامَ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ثُمَّ يُكَبِّرُ وَيَسْجُدُ وَكَانَ يَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যেমন সংক্ষেপে অথচ পূর্ণাঙ্গভাবে সালাত আদায় করতেন, আমি এরূপ সালাত অন্য কারো পিছনে আদায় করিনি। রাসূলুল্লাহ (ﷺ) “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, আমাদের মনে হতো যে, তিনি ভুলে গেছেন। অতঃপর তিনি তাকবীর বলে সিজদা করতেন এবং দুই সিজদার মধ্যবর্তী সময়ে এত দীর্ঘক্ষণ বসতেন যে, আমাদের মনে হতো তিনি দ্বিতীয় সিজদার কথা হয়তো ভুলে গেছেন।

সহীহঃ মুসলিম, বুখারী সংক্ষেপে।

সুনানে আবূ দাউদ হাদিস ৮৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মতো সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সালাত কারও পিছনে আদায় করেননি। নবীজি “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে, লোকেরা মনে করত তিনি হয়তো ভুলে গেছেন। এরপর তাকবীর বলে সিজদা করতেন। আবার দুই সিজদার মাঝেও এতক্ষণ বসতেন যে, লোকেরা মনে করত তিনি দ্বিতীয় সিজদার কথা ভুলে গেছেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, সালাত সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু তাতে পূর্ণতা ও ধীরস্থিরতা থাকতে হবে। রুকুর পর দাঁড়ানো এবং দুই সিজদার মাঝের বসা অবহেলার বিষয় নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির সালাত সংক্ষিপ্ত হলেও পূর্ণাঙ্গ ছিল।
  • রুকুর পর সোজা দাঁড়িয়ে স্থির থাকা গুরুত্বপূর্ণ।
  • দুই সিজদার মাঝের বসায়ও ধীরস্থিরতা থাকা উচিত।
  • সালাত দ্রুত শেষ করাই মূল লক্ষ্য নয়; পূর্ণভাবে আদায় করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন