২/১৪৪. অধ্যায়ঃ
রুকু হতে মাথা উঠানোর সময় যা বলবে
রুকু থেকে ওঠার পর সেমি আল্লাহু ও রব্বানা লাকাল হামদ দোয়া
সুনানে আবূ দাউদ : ৮৪৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৪৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ يَقُولُ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ بْنُ الْحَجَّاجِ عَنْ عُبَيْدٍ أَبِي الْحَسَنِ بِهَذَا الْحَدِيثِ لَيْسَ فِيهِ بَعْدَ الرُّكُوعِ . قَالَ سُفْيَانُ لَقِينَا الشَّيْخَ عُبَيْدًا أَبَا الْحَسَنِ بَعْدُ فَلَمْ يَقُلْ فِيهِ بَعْدَ الرُّكُوعِ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي عِصْمَةَ عَنِ الأَعْمَشِ عَنْ عُبَيْدٍ قَالَ " بَعْدَ الرُّكُوعِ " .
‘আবদুল্লাহ ইবনু আবূ ‘আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রুকু হতে মাথা উঠিয়ে বলতেনঃسَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْ , مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ(সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, মিলউস-সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা শি’তা মিন শাইয়িন বাদু)।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সুফয়ান ও শু’আবাহ হাদিসটি উবাইদ আবুল হাসান হতে বর্ণনা করেছেন। তাতে “রুকুর পরে” কথাটি উল্লেখ নেই। সুফয়ান সাওরি বলেন, আমরা শায়েখ উবাইদ আবুল হাসানের সাথে সাক্ষাত করেছি। তিনিও তাতে ‘রুকুর পরে’ কথাটি উল্লেখ করেননি।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, শু‘আবাহ (রহঃ) আবু ইসমা হতে, তিনি আ‘মাশ হতে, তিনি উবাইদ হতে এ হাদিস বর্ণনার সময় “রুকুর পরে” কথাটি উল্লেখ করেন।
সহীহঃ মুসলিম।
সুনানে আবূ দাউদ হাদিস ৮৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রুকু থেকে মাথা উঠানোর পর যে দোয়া বলতেন, তা বর্ণিত হয়েছে। তিনি বলতেন, “সামিআল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ...”। দোয়ার অর্থ ও ভাব হলো, আল্লাহ তাঁর প্রশংসাকারীর কথা শোনেন এবং সব প্রশংসা আল্লাহর জন্য। এখানে আসমান, জমিন এবং আল্লাহ যা চান তার পূর্ণতার মতো প্রশংসার কথা এসেছে। হাদিসের শেষে ইমাম আবূ দাউদ (রহঃ) বর্ণনার কিছু পার্থক্যও উল্লেখ করেছেন, বিশেষ করে “রুকুর পরে” কথাটি কিছু বর্ণনায় আছে, কিছুতে নেই। তাই এই হাদিস সালাতে রুকুর পর দোয়া, রব্বানা লাকাল হামদ এবং সালাতের যিকির শেখার জন্য গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রুকু থেকে ওঠার পর আল্লাহর প্রশংসা করার দোয়া হাদিসে এসেছে।
- সালাতের যিকির নবীজির শেখানো শব্দে পড়া উচিত।
- হাদিস বর্ণনায় শব্দের পার্থক্য আলেমরা গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন।
- সালাতের প্রতিটি অবস্থায় আল্লাহর হামদ ও স্মরণ আছে।
