২/১৩৬. অধ্যায়ঃ
সালাতে কেউ সূরা ফাতিহা পড়া ছেড়ে দিলে
সুনানে আবু দাউদ : ৮২১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮২১
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ " . قَالَ فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الإِمَامِ . قَالَ فَغَمَزَ ذِرَاعِي وَقَالَ اقْرَأْ بِهَا يَا فَارِسِيُّ فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ } يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ حَمِدَنِي عَبْدِي يَقُولُ الْعَبْدُ { الرَّحْمَنِ الرَّحِيمِ } يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَثْنَى عَلَىَّ عَبْدِي يَقُولُ الْعَبْدُ { مَالِكِ يَوْمِ الدِّينِ } يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَجَّدَنِي عَبْدِي يَقُولُ الْعَبْدُ { إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ } يَقُولُ اللَّهُ وَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ يَقُولُ الْعَبْدُ { اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ } يَقُولُ اللَّهُ فَهَؤُلاَءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " .
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি সালাত আদায় করল, যার মধ্যে ‘কুরআনের মা’ অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করল না, তার ঐ সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। বর্ণনাকারী বলেন, আমি আবু হুরাইরা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি যখন ইমামের পিছনে থাকি, তখন কিভাবে পড়ব? তিনি আমার বাহু চাপ দিয়ে বললেন, হে ফারসি! তুমি মনে মনে পাঠ করবে। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: মহান আল্লাহ বলেন, আমি সালাতকে (অর্থাৎ সূরা ফাতিহাকে) আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। যার এক ভাগ আমার জন্য, আরেক ভাগ আমার বান্দার জন্য এবং আমার বান্দা আমার কাছে যা কিছু চায়, তাকে তাই দেওয়া হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা সূরা ফাতিহা পাঠ করো। বান্দা যখন বলে, "আল হামদু লিল্লাহি রব্বিল ’আলামীন"- (আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন) তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। অতঃপর বান্দা যখন বলে, "আর-রহমানির রহীম"- (আর-রাহমানির রাহিম) তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করছে। বান্দা যখন বলে, "মালিকি ইয়াওমিদ্দীন"- (মালিকি ইয়াওমিদ্দিন) তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করছে। অতঃপর বান্দা যখন বলে, "ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন"- (ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন) তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যে সীমিত এবং আমার বান্দা যা প্রার্থনা করেছে- তাই তাকে দেওয়া হবে। অতঃপর বান্দা যখন বলে, "ইহদিনাস সিরাত্বাল মুস্তাকীম, সীরাতালাযীনা আন’আমতা ’আলাইহিম গাইরিল মাগদূবি ’আলাইহিম ওয়ালাযযল্লীন"- (ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দালীন) তখন আল্লাহ বলেন, এর সবই আমার বান্দার জন্য আমার বান্দা আমার কাছে যা চেয়েছে, তাকে তাই দেওয়া হবে।
সহীহঃ মুসলিম।
