২/১৩১. অধ্যায়ঃ
যুহর ও আসর সালাতে কিরাআতের পরিমাণ
সুনানে আবু দাউদ : ৮০৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮০৮
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ مُوسَى بْنِ سَالِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ فِي شَبَابٍ مِنْ بَنِي هَاشِمٍ فَقُلْنَا لِشَابٍّ مِنَّا سَلِ ابْنَ عَبَّاسٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فَقَالَ لاَ لاَ . فَقِيلَ لَهُ فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ . فَقَالَ خَمْشًا هَذِهِ شَرٌّ مِنَ الأُولَى كَانَ عَبْدًا مَأْمُورًا بَلَّغَ مَا أُرْسِلَ بِهِ وَمَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَىْءٍ إِلاَّ بِثَلاَثِ خِصَالٍ أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ وَأَنْ لاَ نَأْكُلَ الصَّدَقَةَ وَأَنْ لاَ نُنْزِيَ الْحِمَارَ عَلَى الْفَرَسِ .
‘আব্দুল্লাহ ইবনু ‘উবাইদুল্লাহ হতে বর্ণিতঃ
একবার আমি বনী হাশিমের কয়েকজন যুবকের সাথে ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গেলাম। আমি আমাদের মধ্যকার এক যুবককে বললাম, ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করুন যে, রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসর সালাতে কিরাআত করতেন কি? ইবন আব্বাস (রাঃ) বললেন, না, না। তাঁকে বলা হলো, তিনি (ﷺ) সম্ভবত মনে মনে পড়তেন। তিনি রেগে বললেন, মনে মনে পড়ার চেয়ে না পড়াই উত্তম। তিনি (ﷺ) ছিলেন আল্লাহর পক্ষ হতে নির্দেশিত ব্যক্তি, তাঁর প্রতি অবতীর্ণ বিষয় তিনি অকপটে প্রচার করেছেন। আমরা তিনটি বিষয়ে অন্যদের চেয়ে ব্যতিক্রম। (১). আমাদেরকে পরিপূর্ণরূপে ওজু করার নির্দেশ দেয়া হয়েছে, (২). আমাদের জন্য সাদাকা খাওয়া নিষেধ, এবং (৩). আমাদেরকে নিষেধ করা হয়েছে গাধাকে ঘোড়ার সাথে সংগম করাতে।
