২/১২১. অধ্যায়ঃ

যে দোয়া পড়ে সালাত আরম্ভ করতে হয়

সালাতে হাত উঠানোর সুন্নত ও নববী দোয়ার শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৬১

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ بْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ وَيَصْنَعُ مِثْلَ ذَلِكَ إِذَا قَضَى قِرَاءَتَهُ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَيَصْنَعُهُ إِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ وَلاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ صَلاَتِهِ وَهُوَ قَاعِدٌ وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ رَفَعَ يَدَيْهِ كَذَلِكَ وَكَبَّرَ وَدَعَا نَحْوَ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ فِي الدُّعَاءِ يَزِيدُ وَيَنْقُصُ الشَّىْءَ وَلَمْ يَذْكُرْ ‏"‏ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ ‏"‏ ‏.‏ وَزَادَ فِيهِ وَيَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلاَةِ ‏"‏ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ‏"‏ ‏.‏

‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ফরজ সালাতে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা বলে দুই হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। তিনি কিরাআত পাঠ শেষে রুকুতে গমনকালে এবং রুকু হতে উঠার সময়ও অনুরূপ করতেন।তবে তিনি বসা অবস্থায় হাত উত্তোলন করতেন না।তিনি দুই সিজদার শেষে (অর্থাৎ দুই রাকাত আদায় শেষে) উঠার সময়ও অনুরূপভাবে হাত উঠাতেন এবং তাকবির বলে আবদুল আজিজ বর্ণিত পূর্বোক্ত হাদীসে উল্লিখিত দোয়া পাঠ করতেন। তবে এ বর্ণনায় দোয়া কিছুটা কম-বেশী রয়েছে এবং “ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়াশ শাররু লাইসা ইলাইকা”- বাক্যটির উল্লেখ নেই।বর্ণনাকারী এতে আরো উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষে বললেনঃ “আল্লাহুম্মাগফিরলী মা কাদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরারতু ওয়া‘আলানতু আনতা ইলাহী লা ইলাহা ইল্লা আনতা।” (আল্লাহুম্মাগফিরলী মা কাদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরারতু ওয়া‘আলানতু আনতা ইলাহী লা ইলাহা ইল্লা আনতা।)

সুনানে আবূ দাউদ হাদিস ৭৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে হাত উঠানোর সুন্নত খুব পরিষ্কারভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফরজ সালাতে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা বলার সময় দুই হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। কিরাআত শেষ করে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়ও তিনি একইভাবে হাত উঠাতেন। তবে বসা অবস্থায় তিনি হাত উত্তোলন করতেন না। দুই রাকাত শেষে সিজদা থেকে উঠার সময়ও তিনি হাত উঠাতেন এবং তাকবির বলতেন। হাদিসের শেষে সালাত শেষে পড়া একটি ক্ষমা প্রার্থনার দোয়া এসেছে। এতে নিজের আগের-পরের, গোপন-প্রকাশ্য সব ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকবিরে তাহরিমার সময় দুই হাত কাঁধ পর্যন্ত উঠানো নবীজির আমল হিসেবে এসেছে।
  • রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে ওঠার সময় হাত উঠানোর বর্ণনা আছে।
  • বসা অবস্থায় হাত না উঠানোর বিষয়টি এই হাদিসে স্পষ্ট করা হয়েছে।
  • সালাত শেষে নিজের প্রকাশ্য ও গোপন ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন