২/১১৬. অধ্যায়ঃ
রাফউল ইয়াদাইন (সালাতে দুই হাত উত্তোলন)
সুনানে আবু দাউদ : ৭২৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭২৫
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ، حَدَّثَنِي أَهْلُ، بَيْتِي عَنْ أَبِي أَنَّهُ، حَدَّثَهُمْ أَنَّهُ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْفَعُ يَدَيْهِ مَعَ التَّكْبِيرَةِ .
‘আবদুল জাব্বার ইবনু ওয়ায়িল হতে বর্ণিতঃ
আমার পরিবারের লোকজন আমার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি (আমার পিতা) রাসূলুল্লাহ (ﷺ)-কে তাকবির বলার সময় দুই হাত উঠাতে দেখেছেন।
