২/১১৬. অধ্যায়ঃ
রাফউল ইয়াদাইন (সালাতে দুই হাত উত্তোলন)
রাসূলের সালাতের পদ্ধতি: হাত বাঁধা, রুকু ও সিজদা
সুনানে আবু দাউদ : ৭২৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭২৩
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْجُشَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ كُنْتُ غُلاَمًا لاَ أَعْقِلُ صَلاَةَ أَبِي قَالَ فَحَدَّثَنِي وَائِلُ بْنُ عَلْقَمَةَ عَنْ أَبِي وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ - قَالَ - ثُمَّ الْتَحَفَ ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ وَأَدْخَلَ يَدَيْهِ فِي ثَوْبِهِ قَالَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ ثُمَّ رَفَعَهُمَا وَإِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ ثُمَّ سَجَدَ وَوَضَعَ وَجْهَهُ بَيْنَ كَفَّيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ أَيْضًا رَفَعَ يَدَيْهِ حَتَّى فَرَغَ مِنْ صَلاَتِهِ . قَالَ مُحَمَّدٌ فَذَكَرْتُ ذَلِكَ لِلْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ فَقَالَ هِيَ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ مَنْ فَعَلَهُ وَتَرَكَهُ مَنْ تَرَكَهُ . قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ هَمَّامٌ عَنِ ابْنِ جُحَادَةَ لَمْ يَذْكُرِ الرَّفْعَ مَعَ الرَّفْعِ مِنَ السُّجُودِ .
আবূ ওয়ায়িল ইবনু হুজর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করেছি। তিনি তাকবির বলার সময় স্বীয় দুই হাত উত্তোলন করতেন। অতঃপর স্বীয় হাত কাপড়ে ঢুকিয়ে ডান হাত দ্বারা বাম হাত ধরতেন।বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি রুকুতে গমনকালে স্বীয় দুই হাত বের করে উপরে উঠাতেন এবং রুকু থেকে মাথা উঠানোর সময়ও দুই হাত উপরে উঠাতেন। তারপর সিজদাতে স্বীয় চেহারা দুই হাতের তালুর মধ্যবর্তী স্থানে রাখতেন। অতঃপর সিজদা থেকে মাথা উত্তোলনের সময়ও দুই হাত উত্তোলন করতেন। এরূপে তিনি তাঁর সালাত শেষ করতেন।বর্ণনাকারী মুহাম্মাদ বলেন, আমি হাসান ইবনু হাসানকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায়ের পদ্ধতি এরূপই ছিল। যে লোক এর অনুসরণ করেছে- সে তো করেছে আর যে তা বর্জন করেছে-সে তো তা বর্জন করেছে।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীস ইবনু জাহদাহ হতে হাম্মাদ বর্ণনা করেছেন। কিন্তু তাতে সিজদা থেকে মাথা উঠানোর সময় হাত উত্তোলনের কথা উল্লেখ নেই।
সহীহ।
সুনানে আবু দাউদ হাদিস ৭২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওয়াইল ইবনু হুজর (রাঃ)-এর দেখা সালাতের বিবরণ এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকবির বলার সময় দুই হাত উঠাতেন। এরপর হাত কাপড়ে ঢুকিয়ে ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। রুকুতে যাওয়ার সময় তিনি হাত বের করে উঠাতেন এবং রুকু থেকে মাথা উঠানোর সময়ও হাত উঠাতেন। সিজদায় তিনি মুখ দুই হাতের তালুর মাঝের স্থানে রাখতেন। বর্ণনায় সিজদা থেকে মাথা উঠানোর সময় হাত উঠানোর কথাও এসেছে। তবে ইমাম আবূ দাউদ (রহঃ) শেষে জানিয়েছেন, অন্য এক বর্ণনায় সিজদা থেকে উঠার সময় হাত উঠানোর কথা নেই। তাই এই হাদিসে শুধু আমল নয়, একই বিষয়ে বর্ণনার সূক্ষ্ম পার্থক্যও দেখা যায়। ব্যাখ্যায় বাড়তি দাবি না করে বলা যায়, হাদিসটি সালাতের দেখা পদ্ধতি অনুসরণের গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাকবিরের সময় হাত উঠানোর বর্ণনা এসেছে।
- ডান হাত দিয়ে বাম হাত ধরা সালাতের অংশ হিসেবে বর্ণিত হয়েছে।
- রুকুতে যাওয়া ও রুকু থেকে উঠার সময় হাত উঠানোর কথা আছে।
- একই বিষয়ে বর্ণনার পার্থক্য থাকলে তা সতর্কভাবে উল্লেখ করা উচিত।
