১/৩৪. অধ্যায়ঃ

বুদা'আহ নামক কূপ প্রসঙ্গে

বুদাআহ কূপের পানি ও পবিত্রতার নববী শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيَّانِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَلِيطِ بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ الأَنْصَارِيِّ، ثُمَّ الْعَدَوِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُقَالُ لَهُ إِنَّهُ يُسْتَقَى لَكَ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا لُحُومُ الْكِلاَبِ وَالْمَحَايِضُ وَعَذِرُ النَّاسِ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ الْمَاءَ طَهُورٌ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَسَمِعْتُ قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ قَالَ سَأَلْتُ قَيِّمَ بِئْرِ بُضَاعَةَ عَنْ عُمْقِهَا قَالَ أَكْثَرُ مَا يَكُونُ فِيهَا الْمَاءُ إِلَى الْعَانَةِ ‏.‏ قُلْتُ فَإِذَا نَقَصَ قَالَ دُونَ الْعَوْرَةِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَقَدَّرْتُ أَنَا بِئْرَ بُضَاعَةَ بِرِدَائِي مَدَدْتُهُ عَلَيْهَا ثُمَّ ذَرَعْتُهُ فَإِذَا عَرْضُهَا سِتَّةُ أَذْرُعٍ وَسَأَلْتُ الَّذِي فَتَحَ لِي بَابَ الْبُسْتَانِ فَأَدْخَلَنِي إِلَيْهِ هَلْ غُيِّرَ بِنَاؤُهَا عَمَّا كَانَتْ عَلَيْهِ قَالَ لاَ ‏.‏ وَرَأَيْتُ فِيهَا مَاءً مُتَغَيِّرَ اللَّوْنِ ‏.‏

আবূ সাঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ একদা তাঁকে বলা হয়, আপনার জন্য বুদা’আহ কূপ থেকে পানি আনা হয়। অথচ তাতে কুকুরের গোশত, হায়িযের নেকড়া ও মানুষের ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয় পানি পবিত্র, তাকে কোন কিছু অপবিত্র করতে পারে না।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি কুতাইবা ইবনে সাঈদকে বলতে শুনেছিঃ আমি বুদা’আহ কূপের নিকট অবস্থানকারীকে সেটির গভীরতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। জবাবে তিনি বললেন, যখন এ কূপের পানি বেশী হয়, তখন এতে পানি থাকে নাভির নিম্ন পরিমাণ। ফলে আমি (কাতাদাকে) জিজ্ঞেস করলাম, পানি কম হলে (এর পরিমাণ কতটুকু হয়)? তিনি বললেন, হাঁটু পর্যন্ত।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি এর পরিমাণ নির্ধারণ করার জন্য আমার চাদর এর উপর বিছিয়ে দিয়ে পরিমাপ করি যে, এর প্রস্থ হচ্ছে ছয় হাত।ইমাম আবু দাউদ (রহঃ) আরো বলেন, যে বাগানে বুদ’আহ কূপটি অবস্থিত, তার প্রবেশ দ্বার যিনি খুলে দিয়েছিলেন আমি তাকে জিজ্ঞেস করি, কূপটির আগের আকৃতির কোন পরিবর্তন হয়েছে কি না? জবাবে তিনি বললেন, না। আর আমি কূপের পানির রং (দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার কারণে) পরিবর্তিত দেখেছি।

সুনানে আবূ দাউদ হাদিস ৬৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবু সাঈদ আল-খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলা হয়েছিল যে তাঁর জন্য বুদাআহ কূপ থেকে পানি আনা হয়, অথচ তাতে কুকুরের গোশত, হায়িযের কাপড় এবং মানুষের ময়লা ফেলা হয়। উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, নিশ্চয় পানি পবিত্র; তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। পরে ইমাম আবু দাউদ (রহঃ) কূপের গভীরতা, প্রস্থ এবং পানির রং নিয়ে কিছু তথ্য উল্লেখ করেছেন। তাই এই হাদিসে মূল শিক্ষা পানির পবিত্রতা, আর বাকি অংশ বুদাআহ কূপের অবস্থা বোঝাতে সাহায্য করে। “বুদাআহ কূপ”, “পানি পবিত্র হাদিস” ও “ওজুর পানি” বিষয়ে এই হাদিস গুরুত্বপূর্ণ। তবে হাদিসের বাইরে গিয়ে বাড়তি দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বুদাআহ কূপের পানি নিয়ে সরাসরি প্রশ্নের উত্তর এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) পানির পবিত্রতার কথা স্পষ্টভাবে বলেছেন।
  • বর্ণনাকারী কূপের অবস্থা বোঝাতে অতিরিক্ত মাপজোক উল্লেখ করেছেন।
  • পানি নিয়ে সন্দেহ হলে হাদিসের মূল বক্তব্যকে সামনে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন