২/৪৯. অধ্যায়ঃ

সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে (মসজিদে) যাওয়ার ফজিলত

জামাআতে সালাতের সাওয়াব: ২৫ গুণ, পদক্ষেপ ও ফেরেশতাদের দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫৫৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ صَلاَةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً وَذَلِكَ بِأَنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ وَأَتَى الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ وَلاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ هِيَ تَحْبِسُهُ وَالْمَلاَئِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ يَقُولُونَ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ مَا لَمْ يُؤْذِ فِيهِ أَوْ يُحْدِثْ فِيهِ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি ঘরে ও বাজারে (একাকী) সালাত আদায় অপেক্ষা জামা'আতে সালাত আদায় করলে পঁচিশ গুণ বেশি সওয়াব পাবে।কেননা তোমাদের কেউ যখন উত্তমরূপে ওযু করে শুধুমাত্র সালাতের উদ্দেশ্যেই মসজিদে যায়, এবং একমাত্র সালাতই তাকে (ঘর থেকে) বের করে, তাহলে মসজিদে পৌঁছা পর্যন্ত তাঁর প্রতিটি পদক্ষেপে একটি করে মর্যাদা বৃদ্ধি পায় এবং একটি করে গুনাহ ক্ষমা হয়।মসজিদে প্রবেশ করার পর সেখানে যতক্ষণ পর্যন্ত সে সালাতের জন্য অবস্থান করবে ততক্ষণ তাকে সালাতের মধ্যে গণ্য করা হবে।সে যতক্ষণ পর্যন্ত তাঁর সালাত আদায়ের স্থানে অবস্থান করে ফেরেশতা তার জন্য এই বলে দোয়া করতে থাকেঃ "আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি (হে আল্লাহ! তাকে ক্ষমা করুন। হে আল্লাহ তার প্রতি রহম করুন। হে আল্লাহ! তার তওবা কবুল করুন।)" যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় অথবা তার ওযু না ভাঙ্গে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য এরূপ দোয়া করতে থাকে।

সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবূ দাউদ হাদিস ৫৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জামাতে নামাজের সাওয়াব বিস্তারিতভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ঘরে বা বাজারে একাকী সালাতের চেয়ে জামাআতের সালাত পঁচিশ গুণ বেশি। কারণ কেউ সুন্দরভাবে ওজু করে শুধু সালাতের উদ্দেশ্যে মসজিদে গেলে, মসজিদে পৌঁছা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তার একটি মর্যাদা বাড়ে এবং একটি গুনাহ ক্ষমা হয়। মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ সালাতের জন্য অবস্থান করে, সে সালাতের মধ্যে গণ্য হয়। আরও বলা হয়েছে, সে তার সালাতের স্থানে থাকলে ফেরেশতারা তার জন্য ক্ষমা, রহমত ও তওবা কবুলের দোয়া করেন, যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয় বা ওজু না ভাঙে। এই হাদিস মসজিদ, ওজু, নিয়ত ও আদবকে একসাথে গুরুত্ব দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাআতের সালাত একাকী সালাতের চেয়ে পঁচিশ গুণ বেশি সাওয়াবের।
  • মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপে মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফের কথা এসেছে।
  • সালাতের অপেক্ষায় মসজিদে থাকা সালাতের মধ্যে গণ্য হয়।
  • কাউকে কষ্ট না দিলে ও ওজু না ভাঙলে ফেরেশতারা দোয়া করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন