২/৪৯. অধ্যায়ঃ

সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে (মসজিদে) যাওয়ার ফজিলত

মসজিদে যাওয়া ও ঘরে ফেরার সাওয়াব: এক সাহাবীর সুন্দর নিয়ত

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫৫৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، أَنَّ أَبَا عُثْمَانَ، حَدَّثَهُ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَجُلٌ لاَ أَعْلَمُ أَحَدًا مِنَ النَّاسِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَبْعَدَ مَنْزِلاً مِنَ الْمَسْجِدِ مِنْ ذَلِكَ الرَّجُلِ وَكَانَ لاَ تُخْطِئُهُ صَلاَةٌ فِي الْمَسْجِدِ فَقُلْتُ لَوِ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ وَالظُّلْمَةِ ‏.‏ فَقَالَ مَا أُحِبُّ أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنْ قَوْلِهِ ذَلِكَ فَقَالَ أَرَدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُكْتَبَ لِي إِقْبَالِي إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِلَى أَهْلِي إِذَا رَجَعْتُ ‏.‏ فَقَالَ ‏ "‏ أَعْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ أَنْطَاكَ اللَّهُ جَلَّ وَعَزَّ مَا احْتَسَبْتَ كُلَّهُ أَجْمَعَ ‏"‏ ‏.‏

উবাই ইবনু কা'ব (রাঃ) হতে বর্ণিতঃ

আমার জানামতে মদিনার সালাত আদায়কারীদের মধ্যে এক ব্যক্তির বাসস্থান মসজিদ থেকে সবচেয়ে দূরে অবস্থিত ছিল। এ সত্ত্বেও তিনি সর্বদা পায়ে হেঁটে জামাআতে উপস্থিত হতেন। আমি তাকে বললাম, আপনি একটি গাধা খরিদ করে নিলে গরম ও অন্ধকারে তাতে সওয়ার হয়ে আসতে পারতেন। তিনি বললেন, আমার ঘর মসজিদের নিকটবর্তী হোক, তা আমি অপছন্দ করি। এ কথা রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত পৌঁছলে তিনি তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি মসজিদে আসা ও মসজিদ থেকে ঘরে ফেরার বিনিময়ে সাওয়াব লাভের প্রত্যাশা করি (তাই এরূপ বলেছি)। তিনি বললেনঃ তুমি যা পাওয়ার আশা করেছ, আল্লাহ তোমাকে তাই দিয়েছেন। তুমি যে সাওয়াবের প্রত্যাশা করেছ তা পূর্ণরূপেই তোমার জন্য মঞ্জুর করেছেন।

সহীহঃ মুসলিম

সুনানে আবু দাউদ হাদিস ৫৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মসজিদে দূর থেকে আসা এক ব্যক্তির সুন্দর নিয়ত দেখা যায়। উবাই ইবন কাব (রাঃ) বলেন, তাঁর জানামতে মদিনার সালাত আদায়কারীদের মধ্যে ওই ব্যক্তির বাসস্থান মসজিদ থেকে সবচেয়ে দূরে ছিল। তবু তিনি সবসময় পায়ে হেঁটে জামাআতে আসতেন। তাঁকে বলা হলো, গরম ও অন্ধকারে চলার জন্য একটি গাধা কিনলে ভালো হতো। তিনি বললেন, তাঁর ঘর মসজিদের কাছে হোক, তা তিনি চান না; কারণ তিনি মসজিদে আসা ও ফেরার সাওয়াব আশা করেন। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি জিজ্ঞেস করেন, আর ব্যক্তি তাঁর উদ্দেশ্য বলেন। নবী (صلى الله عليه وسلم) জানান, আল্লাহ তাকে সে প্রত্যাশিত সাওয়াব দিয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে যাওয়া ও ফেরার পথও সাওয়াবের কারণ হতে পারে।
  • সাহাবী দূরত্বকে সাওয়াবের সুযোগ হিসেবে দেখেছিলেন।
  • নিয়ত পরিষ্কার হলে সাধারণ পথচলাও মূল্যবান হতে পারে।
  • নবী صلى الله عليه وسلم ওই ব্যক্তির সাওয়াবের আশা সম্পর্কে সুসংবাদ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন