২/৪৬. অধ্যায়ঃ
সালাতের ইকামত হওয়ার পরও ইমামের আগমনের অপেক্ষায় বসে থাকা
সুনানে আবু দাউদ : ৫৪০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫৪০
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عِيسَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى، بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالَ " حَتَّى تَرَوْنِي قَدْ خَرَجْتُ " . قَالَ أَبُو دَاوُدَ لَمْ يَذْكُرْ " قَدْ خَرَجْتُ " . إِلاَّ مَعْمَرٌ . وَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ مَعْمَرٍ لَمْ يَقُلْ فِيهِ " قَدْ خَرَجْتُ " .
ইয়াহ্ইয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ
একই সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে রয়েছে: যতক্ষণ না তোমরা দেখবে, আমি বের হয়েছি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, “আমি বের হয়েছি” শব্দগুলো মা‘মার ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি। ইবনু উয়াইনাও মা‘মার সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। তাতেও “আমি বের হয়েছি” কথাটি উল্লেখ নেই।
সহীহঃ মুসলিম।
