৪৩/১৭১. অধ্যায়ঃ
উপর তলায় কক্ষ নির্মাণ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৫২৩৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫২৩৮
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّؤَاسِيُّ، حَدَّثَنَا عِيسَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ دُكَيْنِ بْنِ سَعِيدٍ الْمُزَنِيِّ، قَالَ أَتَيْنَا النَّبِيَّ ﷺ فَسَأَلْنَاهُ الطَّعَامَ فَقَالَ " يَا عُمَرُ اذْهَبْ فَأَعْطِهِمْ " . فَارْتَقَى بِنَا إِلَى عِلِّيَّةٍ فَأَخَذَ الْمِفْتَاحَ مِنْ حُجْزَتِهِ فَفَتَحَ .
দুকাইন ইবনু সাঈদ আল-মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে খাবার চাইলাম। তিনি বললেন: “হে উমর! যাও, এদেরকে দাও।” অতএব তিনি আমাদেরকে নিয়ে ওপর তলার একটি রুমে উঠলেন, অতঃপর তাঁর রুম হতে চাবি নিয়ে তা খুললেন।
