৪৩/১২২. অধ্যায়ঃ
দলপ্রীতি বা পক্ষপাতিত্ব
সুনানে আবু দাউদ : ৫১২১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫১২১
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَكِّيِّ، - يَعْنِي ابْنَ أَبِي لَبِيبَةَ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ " .
জুবাইর ইবনু মুত্ব’ইম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আসাবিয়াতের (গোত্রের দোহাই) দিকে ডাকে অথবা গোত্রের দোহাই দিয়ে আহ্বান করে লোকদেরকে সমবেত করে, সে আমার দলভুক্ত নয়। আর ঐ ব্যক্তিও আমার দলভুক্ত নয়, যে আসাবিয়াতের ভিত্তিতে যুদ্ধ করে। এবং সে-ও নয়, যে আসাবিয়াতের উপর মারা যায়।
দুর্বল : মিশকাত হা/৪৯০৭, গায়াতুল মারাম হা/ ৩০৪।[৫১১৯] ইবনু ‘আদীর কামীল। এর সানাদ মুনকাতি। আব্দুল্লাহ বিন আবূ সালমাহ ও জুবাইর ইবনু মুত্বঈম এর মাঝে বর্ণনাকারী বাদ পড়েছে।
