৪৩/১০৩. অধ্যায়ঃ
উপুড় হয়ে শোয়া
উপুড় হয়ে শোয়া সম্পর্কে নববী সতর্কতা
সুনানে আবূ দাউদ : ৫০৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৪০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَحَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ، قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْطَلِقُوا بِنَا إِلَى بَيْتِ عَائِشَةَ " . فَانْطَلَقْنَا فَقَالَ " يَا عَائِشَةُ أَطْعِمِينَا " . فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ أَطْعِمِينَا " . فَجَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ اسْقِينَا " . فَجَاءَتْ بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ " يَا عَائِشَةُ اسْقِينَا " . فَجَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ " إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمُ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ " . قَالَ فَبَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ مِنَ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ " إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ " . قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
ইয়াঈশ ইবনু তিখফাহ ইবনু ক্বাইস আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা আসহাবে সুফফার সদস্য ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আয়িশা (রাঃ) এর ঘরে যেতে বললেন। আমরা সেখানে গেলে তিনি বললেন, হে আয়িশা! আমাদের আহারের ব্যবস্থা করো। তিনি হাশীশা পরিবেশন করলেন এবং আমরা খেলাম।তারপর তিনি (ﷺ) বললেনঃ হে আয়িশা! আমাদেরকে আরো খাবার দাও। এবার তিনি কবুতরের মত সামান্য হায়সা নিয়ে আসলেন এবং আমরা খেয়ে নিলাম।তারপর তিনি বললেন, হে আয়িশা! আমাদেরকে পান করাও। অতঃপর তিনি এক গামলা দুধ আনলেন এবং আমরা পান করলাম। পুনরায় তিনি আয়িশা (রাঃ)-এর নিকট পানীয় চাইলে তিনি ছোট এক পেয়ালা পরিবেশন করলেন এবং আমরা তা পান করলাম।এবার তিনি বললেনঃ ইচ্ছা করলে তোমরা এখানে ঘুমাতে পারো নতুবা মসজিদে চলে যাও। আমার পিতা বলেন, আমার বুকের ব্যথার কারণে আমি মসজিদে উপুড় হয়ে শুয়ে থাকলাম। এমতাবস্থায় এক ব্যক্তি আমাকে তাঁর পা দিয়ে নাড়া দিয়ে বললেন, এভাবে শোয়া আল্লাহ ঘৃণা করেন। বর্ণনাকারী বলেন, আমি চোখ তুলে দেখলাম যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)।
যঈফ মুযতারিব।[৫০৩৮] ইবনু মাজাহ, নাসায়ীর সুনানুল কুবরা, আহমাদ। সানাদের ত্বাখফাকে চেনা যায়নি।
সুনানে আবূ দাউদ হাদিস ৫০৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে প্রথমে আসহাবে সুফফার সদস্যদের প্রতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যত্ন দেখা যায়। তিনি তাঁদের আয়িশা (রাঃ)-এর ঘরে নিয়ে খাবার ও পানীয়ের ব্যবস্থা করালেন। এরপর বর্ণনাকারীর পিতা বুকের ব্যথার কারণে মসজিদে উপুড় হয়ে শুয়ে ছিলেন। তখন একজন তাঁকে পা দিয়ে নেড়ে বললেন, “এভাবে শোয়া আল্লাহ ঘৃণা করেন।” তিনি তাকিয়ে দেখলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)। হাদিসের মূল শিক্ষা হলো, শোয়ার ভঙ্গিতেও নববী আদব আছে। ব্যথা বা কষ্টের অবস্থাও বর্ণনায় এসেছে, কিন্তু নবী (صلى الله عليه وسلم) তাঁকে উপুড় হয়ে শোয়ার বিষয়ে সতর্ক করেছেন। তাই মুসলিমের দৈনন্দিন অভ্যাসেও আল্লাহর পছন্দ-অপছন্দের কথা মনে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উপুড় হয়ে শোয়ার বিষয়ে হাদিসে সতর্কতা এসেছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আসহাবে সুফফার খাবার-পানীয়ের যত্ন নিয়েছেন।
- শোয়ার ভঙ্গিতেও মুসলিমের আদব থাকা দরকার।
- দৈনন্দিন অভ্যাসেও আল্লাহর পছন্দ-অপছন্দের কথা মনে রাখা উচিত।
