৪৩/৯২. অধ্যায়ঃ
রসিকতা সম্পর্কে
পারিবারিক কলহে কোমলতা ও মিলনের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৪৯৯৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৯৯৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ لاَ أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْجُزُهُ وَخَرَجَ أَبُو بَكْرٍ مُغْضَبًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ " كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ " . قَالَ فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمَا قَدِ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا أَدْخِلاَنِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا " .
নু’মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তখন তিনি আয়িশা (রাঃ)-এর উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলেন। আবু বকর (রাঃ) ভেতরে ঢুকে আয়িশাকে দুর্বল করার জন্য চড় মারতে প্রস্তুত হলেন এবং বললেন, আমি কি লক্ষ্য করিনি যে, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে উচ্চস্বরে কথা বলছো? রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-কে বারণ করলেন। আবু বকর (রাঃ) রাগান্বিত অবস্থায় বেরিয়ে গেলেন।আবু বকর (রাঃ) চলে যাওয়ার পর নবী (ﷺ) আয়িশা (রাঃ)-কে (কৌতুকের ছলে) বললেন, দেখলে তো আমি তোমাকে কিভাবে ঐ লোকটার হাত হতে বাঁচালাম!বর্ণনাকারী বলেন, এরপর কয়েক দিন আবু বকর (রাঃ) তাঁর নিকট আসলেন না। অতঃপর একদিন এসে ভেতরে আসার অনুমতি চাইলেন এবং ভিতরে ঢুকে উভয়কে সন্তুষ্ট অবস্থায় দেখতে পেয়ে বললেন, আমাকেও তোমাদের শান্তির অংশীদার বানাও যেমনটি তোমরা আমাকে অংশীদার বানিয়েছিলে তোমাদের কলহে। নবী (ﷺ) বলেনঃ আমরা তাই করলাম।
[৪৯৯৭] আহমাদ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৯৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর ঘরে প্রবেশের অনুমতি চান। তিনি আয়িশা (রাঃ)-এর উচ্চ কণ্ঠ শুনে ভেতরে ঢুকে তাকে মারতে উদ্যত হন এবং বলেন, তুমি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে উচ্চস্বরে কথা বলছো। নবী (صلى الله عليه وسلم) তাকে বাধা দেন। আবু বকর (রাঃ) রাগ করে বেরিয়ে গেলে নবী (صلى الله عليه وسلم) আয়িশা (রাঃ)-কে কোমল রসিকতার ভঙ্গিতে বলেন, দেখলে, আমি তোমাকে কিভাবে বাঁচালাম। পরে আবু বকর (রাঃ) এসে তাদের মিলিত অবস্থায় দেখে বলেন, তোমাদের শান্তিতেও আমাকে অংশীদার করো। নবী (صلى الله عليه وسلم) তা গ্রহণ করেন। এই বর্ণনায় ঘরোয়া উত্তেজনায় ধৈর্য, বাধা দেওয়া, রাগ কমানো, হাস্যরস এবং পুনরায় মিলনের শিক্ষা আছে। পরিবারে ভুল হতে পারে, কিন্তু কোমল আচরণ ও মীমাংসা সম্পর্ককে শান্ত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরোয়া উত্তেজনায় কঠোরতার বদলে শান্তভাবে থামানো দরকার।
- রাগের পর মীমাংসা ও মিলন সুন্দর আচরণ।
- কোমল রসিকতা কখনো সম্পর্কের চাপ কমাতে সাহায্য করে।
