৪৩/৬৩. অধ্যায়ঃ
দোলনা সম্বন্ধে
সুনানে আবু দাউদ : ৪৯৩৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৯৩৪
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، مِثْلَهُ قَالَ عَلَى خَيْرِ طَائِرٍ فَسَلَّمَتْنِي إِلَيْهِنَّ فَغَسَلْنَ رَأْسِي وَأَصْلَحْنَنِي فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى فَأَسْلَمْنَنِي إِلَيْهِ .
আবূ উসামাহ (রহঃ) হতে হতে বর্ণিতঃ
আবু উসামা (রহঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এতে রয়েছে: তারা আমার সৌভাগ্য কামনা করলেন। তিনি (ﷺ) আমাকে আনসার মহিলাদের নিকট সোপর্দ করলেন। তারা আমার মাথা ধৌত করলেন এবং আমাকে পরিপাটি করলেন। পূর্বাহ্নে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপস্থিত হওয়া পর্যন্ত কেউই আমার নিকট আসেনি। অতএব তারা আমাকে তাঁর নিকট সোপর্দ করলেন।
